শূন্য থেকে বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি - Bar Council Complete Guideline 2026
আইনজীবী হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু আইনজীবী হবার জন্য কিভাবে বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি নিবেন এই চিন্তাতেই অনেকে দিশেহারা হয়ে পড়েন।এলএলবি শেষ করার পর বেশিরভাগ শিক্ষার্থী একই প্রশ্নে আটকে যান: কোথা থেকে শুরু করব, কোন আইন আগে পড়ব, কত নম্বরের পরীক্ষা, আর কত দিনে প্রস্তুতি শেষ হবে? সঠিক তথ্য না জেনে পড়া শুরু করলে মাসের পর মাস এমন বিষয়ে সময় চলে যায়, যা সিলেবাসে নেই।
বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি তাই শুরু করতে হয় হালনাগাদ সিলেবাস, মানবন্টন আর বাস্তব প্রতিযোগিতার চিত্র জেনে। ২০২৬ সালের এমসিকিউ পরীক্ষায় ৩৭ হাজার ৮০ জন আবেদনকারীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৯ হাজার ২০১ জন, অর্থাৎ প্রতি চারজনে প্রায় একজন। প্রতিযোগিতা যে বাড়ছে, এই সংখ্যাই তার প্রমাণ।
এই গাইডে পাবেন আইনজীবী তালিকাভুক্তি (Bar Council Enrollment) প্রক্রিয়ার প্রতিটি ধাপ, ২০২৬ সালের সর্বশেষ আপডেট, MCQ ও লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন, ৬ মাসের স্টাডি প্ল্যান, ভাইভা কৌশল এবং Live MCQ™ দিয়ে কীভাবে প্রস্তুতি আরও গোছানো করবেন।
বার কাউন্সিল পরীক্ষা ২০২৬: সর্বশেষ আপডেট
চলতি বছরের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যগুলো একনজরে দেখে নিন:
তুলনার জন্য, ২০২৫ সালের চক্রে ২৫ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় ৪০,৬২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩,২৫৮ জন উত্তীর্ণ হন এবং ২৮ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৭,৯১৭ জন। অর্থাৎ ২০২৫ সালে এমসিকিউ পাসের হার ছিল প্রায় ৩৩%, আর ২০২৬ সালে তা নেমে এসেছে প্রায় ২৫%-এ। পরবর্তী এনরোলমেন্ট পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের এখন থেকেই সিলেবাস ধরে পরিকল্পিতভাবে এগোনো জরুরি।
বিগত বছরের ফলাফল দেখতে পড়ুন বার কাউন্সিল এনরোলমেন্ট প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ২০২৫।
বার কাউন্সিল কী
বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতির শুরুতেই জেনে নেওয়া দরকার বার কাউন্সিল কি? বার কাউন্সিল হলো দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু বার কাউন্সিল শুনলেই অনেকে ভাবেন- "এটা শুধু পরীক্ষা নেওয়ার একটা সংস্থা।" বাংলাদেশ বার কাউন্সিল হলো দেশের পুরো আইন পেশার মূল ভিত্তি। এই সংস্থাটি নির্ধারণ করে কে আইনজীবী হতে পারবেন, কীভাবে পেশা পরিচালনা করতে হবে এবং আইনি পেশার মান কতটা উঁচুতে থাকবে। সহজ কথায়, বার কাউন্সিলের অনুমোদন ছাড়া বাংলাদেশের কোনো আদালতে আইনজীবী হিসেবে দাঁড়ানো সম্ভব নয়। তাই এই সংস্থাটিকে ভালোভাবে বোঝা প্রতিটি আইনের শিক্ষার্থীর জন্য জরুরি।
বার কাউন্সিলের কাজ ও ভূমিকা
বাংলাদেশ বার কাউন্সিল দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা। ১৯৭২ সালের বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অনুযায়ী এটি প্রতিষ্ঠিত। কে আইনজীবী হতে পারবেন, পেশাগত আচরণ কেমন হবে এবং শৃঙ্খলা ভঙ্গ হলে কী ব্যবস্থা নেওয়া হবে, সবকিছুই বার কাউন্সিল নির্ধারণ করে।
- আইনজীবী তালিকাভুক্তি (Enrollment): এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নতুন আইনজীবী তালিকাভুক্ত করা।
- পরীক্ষা পরিচালনা: বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার নীতিমালা ও সার্বিক দিকনির্দেশনা দেয়।
- পেশাগত মান ও নৈতিকতা: Canons of Professional Conduct and Etiquette অনুযায়ী আইনজীবীদের আচরণ নিয়ন্ত্রণ।
- শৃঙ্খলা রক্ষা: অভিযুক্ত আইনজীবী বা অসদুপায় অবলম্বনকারী পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
বার কাউন্সিলের সনদ পাওয়ার পর একজন আইনজীবী দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে প্র্যাকটিস করতে পারেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের জন্য আলাদা যোগ্যতা অর্জন ও পৃথক পারমিশন পরীক্ষার প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
আইনজীবী হওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া (Enrollment Process)
শুধু এলএলবি ডিগ্রি থাকলেই সরাসরি বার কাউন্সিল পরীক্ষায় বসা যায় না। নিচের ধাপগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয়:
- এলএলবি (পাস/অনার্স) সম্পন্ন করুন: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- সিনিয়র আইনজীবী নির্বাচন: ন্যূনতম ১০ বছর পেশায় রয়েছেন এমন একজন সিনিয়র আইনজীবীর অধীনে শিক্ষানবিশ (পিউপিলেজ) শুরু করুন।
- ইন্টিমেশন জমা: সিনিয়রের মাধ্যমে বার কাউন্সিলে ইন্টিমেশন জমা দিন। এটিই রেজিস্ট্রেশনের ভিত্তি।
- ৬ মাস অপেক্ষা ও প্রশিক্ষণ: ইন্টিমেশন জমার পর ছয় মাস পার হলে প্রয়োজনীয় কার্যক্রম শেষে এমসিকিউ পরীক্ষার যোগ্য হবেন।
- অনলাইন ফরম পূরণ: বিজ্ঞপ্তি প্রকাশের পর টেলিটকের নির্ধারিত পোর্টালে ফরম পূরণ ও ফি পরিশোধ করুন।
- এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা: তিনটি ধাপে আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে।
- সনদ ও বারে যোগদান: সনদ পাওয়ার পর সংশ্লিষ্ট জেলা আইনজীবী সমিতিতে যোগ দিয়ে পেশা শুরু করুন।
LLB শেষ করার পর করণীয়
LLB (পাস/অনার্স) শেষ করার পর সরাসরি বার কাউন্সিল পরীক্ষায় বসা যায় না। একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। ধাপগুলো হলো:
ধাপ ১ → পিউপিলেজ সম্পন্ন করুন
ধাপ ২ → এনরোলমেন্ট ফর্ম পূরণ করুন
ধাপ ৩ → MCQ পরীক্ষায় অংশ নিন
ধাপ ৪ → লিখিত পরীক্ষায় অংশ নিন
ধাপ ৫ → ভাইভা বোর্ডে উপস্থিত হন
ধাপ ৬ → সনদ সংগ্রহ করুন ও সিনিয়র আইনজীবীর তত্ত্বাবধানে প্র্যাকটিস শুরু করুন
প্রতি বছরের বিজ্ঞপ্তিতে কাগজপত্রের তালিকা ও ফি নতুন করে উল্লেখ থাকে। ফরম পূরণের আগে অবশ্যই অফিসিয়াল নোটিশ মিলিয়ে নিন।
ইন্টার্নশিপ/পিউপিলেজ কী এবং কেন গুরুত্বপূর্ণ
পিউপিলেজ (Pupilage) হলো একজন অভিজ্ঞ আইনজীবীর অধীনে নির্দিষ্ট সময়ের ব্যবহারিক প্রশিক্ষণ। এটি আইন পেশার সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা।
পিউপিলেজ কেন গুরুত্বপূর্ণ?
- বাস্তব মামলা দেখার সুযোগ পাওয়া যায়।
- আদালতের পরিবেশ ও ভাষার সাথে পরিচিত হওয়া যায়।
- জুনিয়র হিসেবে নেটওয়ার্ক তৈরি হয়।
- ভাইভা পরীক্ষায় এই অভিজ্ঞতা সরাসরি কাজে আসে।
টিপস: পিউপিলেজের সময়টাকে শুধু "সময় পার করার" কাজ মনে করবেন না। সিনিয়র আইনজীবীর কাছ থেকে সর্বোচ্চটা শিখুন।

বার কাউন্সিল পরীক্ষার কাঠামো ও মানবণ্টন ২০২৬
বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা তিন ধাপে হয়। প্রতিটি ধাপে আলাদাভাবে পাস করতে হয়, এমসিকিউ-তে অকৃতকার্য হলে লিখিত পরীক্ষায় বসার সুযোগ নেই।
বার কাউন্সিল এমসিকিউ সিলেবাস ও নম্বর বণ্টন
এমসিকিউ পরীক্ষার পাস নম্বর সাধারণত ৫০%। নেগেটিভ মার্কিং থাকায় অনুমানে উত্তর দেওয়া ঝুঁকিপূর্ণ। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন:
লক্ষ করুন, CPC, CrPC ও Penal Code মিলেই ৬০ নম্বর। এই তিনটি আইনে দক্ষতা থাকলে এমসিকিউ পাস করা অনেক সহজ হয়ে যায়। চুক্তি আইন, সম্পত্তি হস্তান্তর আইন বা পারিবারিক আইন বার কাউন্সিলের নির্ধারিত সিলেবাসে নেই, তাই এসব বিষয়ে আলাদা সময় দেওয়ার দরকার নেই।
বার কাউন্সিল লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন
লিখিত পরীক্ষা একটি পত্রে ১০০ নম্বরের, সময় ৪ ঘণ্টা। প্রতিটি গ্রুপ থেকে নির্দিষ্ট সংখ্যক প্রশ্নের উত্তর দিতে হয়:
পুনরায় পরীক্ষা ও ফলাফলের মেয়াদ সংক্রান্ত নিয়ম
- একবার এমসিকিউ পাস করলে লিখিত পরীক্ষা সর্বোচ্চ ২ বার দেওয়ার সুযোগ থাকে।
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ ৩ বার মৌখিক পরীক্ষা দেওয়া যায়, নইলে লিখিত পরীক্ষার ফল বাতিল হয়।
- অসদুপায় অবলম্বনে কঠোর শাস্তি হয়। ২০২৫ সালের লিখিত পরীক্ষায় ৭৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল।
বিস্তারিত মানবণ্টন ও প্যাকেজ তথ্য পাবেন Live MCQ™-এর বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি পেইজে।

শূন্য থেকে বার কাউন্সিল প্রস্তুতি শুরুর কৌশল
প্রথম দুই সপ্তাহ: বার কাউন্সিল প্রস্তুতির ভিত্তি তৈরি
- সাতটি আইনের হালনাগাদ Bare Act সংগ্রহ করুন। আইনের মূল পাঠ পাওয়া যায় সরকারি ওয়েবসাইট bdlaws.minlaw.gov.bd-এ।
- এমসিকিউ ও লিখিত সিলেবাস পাশাপাশি রেখে দেখুন কোন ধারাগুলো দুই পরীক্ষাতেই কাজে লাগবে।
- বিগত ৩ থেকে ৫ বছরের প্রশ্নে একবার চোখ বুলিয়ে নিন, যেন প্রশ্নের ধরন বুঝতে পারেন।
- Live MCQ™ অ্যাপে একটি ডায়াগনস্টিক পরীক্ষা দিয়ে নিজের দুর্বল আইনগুলো চিহ্নিত করুন।
কোন আইন আগে পড়বেন
নম্বরের গুরুত্ব অনুযায়ী ক্রম ঠিক করুন: প্রথমে CPC ও CrPC, এরপর Penal Code ও Evidence Act, তারপর Specific Relief Act ও Limitation Act, শেষে Bar Council Order, Rules এবং Canons of Professional Conduct। শেষের অংশটি ছোট হলেও এমসিকিউ ও লিখিত দুই পরীক্ষাতেই সহজ নম্বর এনে দেয়।
৬ মাসের বার কাউন্সিল স্টাডি প্ল্যান
যাদের এলএলবির ভিত্তি মজবুত, তারা ৩ থেকে ৪ মাসেও এমসিকিউ প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন। একদম নতুনদের জন্য ৬ থেকে ৯ মাস বাস্তবসম্মত সময়।
বার কাউন্সিল প্রস্তুতির দৈনিক রুটিন
সপ্তাহে ৫ দিন নতুন পড়া, শনিবার পূর্ণাঙ্গ মডেল টেস্ট ও রিভিশন, আর রবিবার দুর্বল বিষয়ে বাড়তি সময় দিন। পিউপিলেজের কারণে যাদের দিনের বড় অংশ চেম্বারে কাটে, তারা ভোর ও রাতের সময় MCQ ও রিভিশনে ব্যবহার করুন।
বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার প্রস্তুতির কৌশল
এমসিকিউ-তে বারবার আসা টপিক
- CPC: দেওয়ানি আদালতের এখতিয়ার, দেওয়ানি প্রকৃতির মামলা, Res judicata ও Res subjudice, মামলা দায়েরের স্থান, মামলা স্থানান্তর, ডিক্রি জারি, আপিল ও রিভিশন।
- CrPC: গ্রেপ্তার, জামিন, তদন্ত, অভিযোগ গঠন, বিচার পদ্ধতি, আপিল ও রিভিশন।
- Penal Code: সাধারণ ব্যতিক্রম, ব্যক্তিগত আত্মরক্ষা, অপরাধে সহায়তা, খুন ও শাস্তিযোগ্য নরহত্যা, চুরি, প্রতারণা।
- Evidence Act: প্রাসঙ্গিকতা, স্বীকৃতি ও স্বীকারোক্তি, মৃত্যুকালীন ঘোষণা, প্রমাণের দায়, সাক্ষীর জেরা।
- Limitation Act ও Specific Relief Act: তামাদির মেয়াদ গণনা, বিলম্ব মার্জনা, দখল পুনরুদ্ধার, ঘোষণামূলক মামলা, নিষেধাজ্ঞা।
এমসিকিউ পরীক্ষায় সময় ব্যবস্থাপনা
- ১ ঘণ্টায় ১০০টি প্রশ্ন, তাই প্রতিটি প্রশ্নে গড়ে ৩৬ সেকেন্ড।
- প্রথম দফায় নিশ্চিত প্রশ্নগুলো দ্রুত শেষ করুন, সন্দেহজনক প্রশ্ন চিহ্নিত করে রাখুন।
- শেষের ৮ থেকে ১০ মিনিট চিহ্নিত প্রশ্ন ও OMR যাচাইয়ের জন্য রাখুন।
- ভুলে ০.২৫ নম্বর কাটা যায়, তাই একেবারে অজানা প্রশ্নে অনুমান এড়িয়ে চলুন। দুটি অপশন বাদ দিতে পারলে তবেই ঝুঁকি নিন।
- "নয়", "ব্যতীত", "সঠিক নয়" জাতীয় শব্দ থাকলে প্রশ্নটি দুবার পড়ুন।
বাসায় OMR পূরণের অভ্যাস করতে OMR শিট PDF ডাউনলোড করে সময় ধরে অনুশীলন করুন।
বিগত বছরের প্রশ্ন সমাধানের সঠিক পদ্ধতি
বার কাউন্সিল প্রায়ই একই ধারা থেকে ঘুরিয়ে প্রশ্ন করে। তাই উত্তর মুখস্থ না করে প্রতিটি প্রশ্নের সংশ্লিষ্ট ধারাটি Bare Act খুলে পড়ুন। বার কাউন্সিলের পাশাপাশি BJS প্রিলিমিনারির প্রশ্নও সমাধান করুন, কারণ দুই পরীক্ষার আইনগুলো অনেকটাই এক। ব্যাখ্যাসহ প্রশ্ন পাবেন বার কাউন্সিল পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান PDF এবং বার কাউন্সিল এনরোলমেন্ট প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ২০২৫ ব্লগে।
বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রস্তুতি
সাম্প্রতিক বছরগুলোতে বার কাউন্সিল লিখিত পরীক্ষায় সমস্যাভিত্তিক প্রশ্নের গুরুত্ব বেড়েছে। তাই শুধু সংজ্ঞা মুখস্থ নয়, ঘটনার সাথে আইন প্রয়োগ করে উত্তর লেখার দক্ষতা গড়ে তুলতে হবে।
সমস্যাভিত্তিক প্রশ্নের উত্তর লেখার ফরম্যাট
- বিচার্য বিষয় চিহ্নিত করুন: ঘটনায় মূল আইনি প্রশ্নটি কী, এক বা দুই লাইনে লিখুন।
- প্রযোজ্য আইন ও ধারা উল্লেখ করুন: আইনের নাম, ধারা বা আদেশ নম্বরসহ।
- প্রয়োগ ও বিশ্লেষণ: ঘটনার তথ্যের সাথে ধারার উপাদান মিলিয়ে দেখান।
- সিদ্ধান্ত: ঘটনার ফলাফল কী হবে, স্পষ্ট করে লিখুন।
বর্ণনামূলক প্রশ্নে ছোট ভূমিকা, ধারাসহ মূল আলোচনা এবং সংক্ষিপ্ত উপসংহার রাখুন। প্রাসঙ্গিক হলে নজির (case reference) উল্লেখ করলে উত্তর আরও শক্তিশালী হয়।
৪ ঘণ্টার লিখিত পরীক্ষায় সময় বণ্টন
- প্রথম ১০ মিনিট পুরো প্রশ্নপত্র পড়ে কোন প্রশ্নগুলো লিখবেন তা ঠিক করুন।
- ১৫ নম্বরের প্রতিটি প্রশ্নে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট, ১০ নম্বরের প্রশ্নে প্রায় ২০ মিনিট দিন।
- শেষের ১৫ মিনিট ধারা নম্বর ও বানান যাচাইয়ের জন্য রাখুন।
- কোনো প্রশ্ন বাদ দেবেন না, আংশিক উত্তরেও নম্বর পাওয়া যায়।
ধারা মনে রাখার কার্যকর কৌশল
- গ্রুপিং: একই বিষয়ের ধারা একসাথে পড়ুন, যেমন CrPC-র জামিন সংক্রান্ত সব ধারা।
- Active Recall: বই বন্ধ করে ধারার উপাদান মুখে বা খাতায় লিখে দেখুন।
- Spaced Repetition: নতুন পড়া ধারা ১ দিন, ৩ দিন ও ৭ দিন পর আবার রিভিশন দিন।
- ধারা তালিকা: প্রতিটি আইনের গুরুত্বপূর্ণ ধারার এক পাতার তালিকা বানিয়ে পরীক্ষার আগের সপ্তাহে শুধু সেটিই পড়ুন।
বার কাউন্সিল ভাইভা প্রস্তুতি ও সম্ভাব্য প্রশ্ন
মৌখিক পরীক্ষা ৫০ নম্বরের এবং পাস করতে কমপক্ষে ২৫ নম্বর লাগে। এখানে আইনের জ্ঞানের পাশাপাশি উপস্থাপন, আত্মবিশ্বাস ও পেশাগত আচরণ যাচাই করা হয়।
বার কাউন্সিল ভাইভায় যেসব প্রশ্ন আসে
- দেওয়ানি ও ফৌজদারি মামলার পার্থক্য কী?
- এজাহার (FIR) ও জিডির মধ্যে পার্থক্য কী?
- জামিনযোগ্য ও জামিন অযোগ্য অপরাধ বলতে কী বোঝায়?
- Res judicata কী, কোন ধারায় আছে?
- পিউপিলেজে কোন ধরনের মামলা দেখেছেন?
- একজন আইনজীবীর পেশাগত আচরণবিধির মূল কথা কী?
- কেন আইন পেশায় আসতে চান?
ভাইভা বোর্ডে নিজেকে উপস্থাপনের টিপস
- পরিপাটি ফরমাল পোশাক পরুন। সাদা শার্ট, গাঢ় প্যান্ট বা শালীন শাড়ি ও সালোয়ার কামিজ উপযুক্ত।
- অনুমতি নিয়ে প্রবেশ ও আসন গ্রহণ করুন, সোজা হয়ে বসুন এবং চোখে চোখ রেখে কথা বলুন।
- প্রশ্ন শেষ হওয়ার পর উত্তর দিন, উত্তর সংক্ষিপ্ত ও ধারাসহ রাখুন।
- উত্তর জানা না থাকলে বিনয়ের সাথে স্বীকার করুন, অনুমানে ভুল তথ্য দেবেন না।
- বন্ধু বা সিনিয়রের সাথে মক ভাইভা দিন।
ভাইভার সাধারণ কৌশল ও শারীরিক ভাষা নিয়ে আরও জানতে পড়ুন চাকরির ভাইভা প্রস্তুতি গাইডলাইন ২০২৬।
বার কাউন্সিল প্রস্তুতির জন্য বই ও স্টাডি রিসোর্স
- Bare Act: সিলেবাসের সাতটি আইনের হালনাগাদ সংস্করণ। সর্বশেষ সংশোধনী মিলিয়ে নিতে বাংলাদেশের আইনের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
- প্রতিটি আইনের একটি নির্ভরযোগ্য বাংলা ব্যাখ্যাগ্রন্থ: একাধিক বই না পড়ে একটি বই বারবার পড়ুন।
- বিগত বছরের প্রশ্নব্যাংক: বার কাউন্সিল ও BJS প্রিলিমিনারির প্রশ্ন ব্যাখ্যাসহ।
- প্রস্তুতির বই: Live Publications-এর বইসমূহ দেখে নিতে পারেন।
- PDF ও নোট: Live MCQ™-এর PDF লাইব্রেরি থেকে প্রয়োজনীয় রিসোর্স সংগ্রহ করুন।
পরামর্শ: সিলেবাসের বাইরের আইন নিয়ে লেখা বইয়ে সময় নষ্ট করবেন না। বার কাউন্সিলের সাতটি আইনেই মনোযোগ রাখুন।
Live MCQ™ এর সাথে বার কাউন্সিল প্রস্তুতি
বার কাউন্সিল পরীক্ষায় সফল হতে দুটি জিনিস সবচেয়ে জরুরি: নিয়মিত অনুশীলন আর নিজের প্রস্তুতির সঠিক অবস্থান জানা। শুধু বই পড়ে বোঝা যায় না কোন আইনে আপনি এগিয়ে আছেন আর কোথায় পিছিয়ে। Live MCQ™ এই দুই চ্যালেঞ্জ একসাথে সমাধান করে, অনুশীলন থেকে বিশ্লেষণ পর্যন্ত সবকিছু এক অ্যাপে।
বার কাউন্সিল প্রস্তুতিতে Live MCQ™ এ যা যা পাচ্ছেন
- আইনভিত্তিক ২৫ হাজার+ MCQ: CPC, CrPC, Penal Code, Evidence Act, Specific Relief Act, Limitation Act এবং Bar Council Order ও Rules, সিলেবাসের সাতটি আইনের প্রতিটি ধারা অনুযায়ী সাজানো প্রশ্নে অনুশীলন করুন।
- বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যাসহ: বার কাউন্সিল ও BJS প্রিলিমিনারির বিগত বছরের প্রশ্ন রেফারেন্স ও ব্যাখ্যাসহ। কোন ধারা থেকে বারবার প্রশ্ন আসে, তা নিজেই বুঝতে পারবেন।
- টপিকভিত্তিক অনুশীলন: পুরো আইন একসাথে না পড়ে নির্দিষ্ট অধ্যায় বা ধারা ধরে প্র্যাকটিস করুন, যেমন শুধু CrPC-র জামিন বা CPC-র Res judicata।
- লাইভ পরীক্ষা ও মডেল টেস্ট: আসল পরীক্ষার মতো ১০০ নম্বর, ১ ঘণ্টা ও নেগেটিভ মার্কিংসহ মডেল টেস্ট দিন। হাজারো পরীক্ষার্থীর সাথে নিজের Score ও Rank যাচাই করুন।
- লিখিত মডেল উত্তর: সমস্যাভিত্তিক প্রশ্নের উত্তর কীভাবে ধারা উল্লেখ করে গুছিয়ে লিখতে হয়, মডেল উত্তর দেখে শিখুন।
- ভাইভা প্রস্তুতি: আইন, সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিষয় মিলিয়ে ভাইভার সম্ভাব্য প্রশ্নের প্রস্তুতি নিন।
- ৭.৫ লাখ+ MCQ-এর আর্কাইভ: আগের সব পরীক্ষার প্রশ্ন ও ব্যাখ্যা যেকোনো সময় রিভিশনের জন্য।
- মেন্টর সাপোর্ট: প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকলে সরাসরি মেন্টরদের প্রশ্ন করুন।
Live MCQ Compass™ দিয়ে স্মার্টভাবে বার কাউন্সিল প্রস্তুতি
অনেকেই প্রতিদিন পড়েন, কিন্তু জানেন না প্রস্তুতি আসলে কতদূর এগোল। Live MCQ Compass™ এই জায়গায় আপনার ব্যক্তিগত গাইড হিসেবে কাজ করে। আপনার প্রতিটি উত্তর বিশ্লেষণ করে এটি বলে দেয় কী পড়বেন, কখন রিভিশন দেবেন এবং পরীক্ষার জন্য কতটা প্রস্তুত।
ধাপ ১: শুরুতেই নিজের অবস্থান যাচাই
১৫ থেকে ২০ মিনিটের একটি প্রাথমিক মূল্যায়ন পরীক্ষা দিন। এর ভিত্তিতে Compass আপনার জন্য একটি ব্যক্তিগত Daily Plan ও স্টাডি রুটিন তৈরি করবে।
ধাপ ২: Readiness Score দেখে প্রস্তুতি মাপুন
০ থেকে ১০০% স্কেলে আপনার প্রস্তুতির মাত্রা দেখাবে Readiness Score।
- ০ থেকে ৪০%: ভিত্তি তৈরির সময়, CPC ও CrPC-র মূল ধারণায় জোর দিন।
- ৪০ থেকে ৬০%: নিয়মিত পড়া ও অনুশীলন চালিয়ে যান।
- ৬০ থেকে ৭৫%: ভালো অবস্থান, দুর্বল আইনে রিভিশন দিন।
- ৭৫ থেকে ১০০%: পরীক্ষার জন্য প্রস্তুত, রিভিশন ধরে রাখুন।
ধাপ ৩: Heatmap-এ দুর্বল আইন চিহ্নিত করুন
Heatmap-এ প্রতিটি বিষয় রঙিন ঘরে দেখা যায়। ঘরের আকার বোঝায় সিলেবাসে বিষয়টির গুরুত্ব, আর রং বোঝায় আপনার পারফরম্যান্স। ধরুন CPC-র ঘর বড় কিন্তু লাল রঙের, তাহলে বুঝবেন সবচেয়ে বেশি নম্বরের আইনেই আপনি পিছিয়ে আছেন। সেটিই হবে আপনার প্রথম অগ্রাধিকার।
ধাপ ৪: Smart Practice ও Weak Topic অনুশীলন
আপনার আগের পারফরম্যান্স ও লক্ষ্য অনুযায়ী Smart Practice পরের সেশনের প্রশ্ন বেছে দেয়। Mistakes ও Weak Topic অংশে আপনার ভুল উত্তরগুলো ব্যাখ্যাসহ জমা থাকে। ফলে একই ধারায় বারবার ভুল হলে তা সহজেই ধরা পড়ে।
ধাপ ৫: Smart Revision™ দিয়ে ধারা মনে রাখুন
বার কাউন্সিলে শত শত ধারা মনে রাখতে হয়। Smart Revision™ ঠিক সময়মতো পুরনো প্রশ্ন আবার সামনে আনে। ভুল করা প্রশ্ন দ্রুত ফিরে আসে, সঠিক উত্তর দেওয়া প্রশ্ন নির্দিষ্ট বিরতিতে আসে, আর বাদ দেওয়া প্রশ্নও রিভিশন চক্রে যুক্ত হয়। এজন্য প্রতিদিন নিয়মিত অ্যাপ ব্যবহার করা জরুরি।
ধাপ ৬: Percentile Rank দিয়ে প্রতিযোগিতায় নিজের জায়গা জানুন
অন্য পরীক্ষার্থীদের তুলনায় আপনি কোথায় আছেন, তা দেখায় Percentile Rank। ২০২৬ সালে এমসিকিউ পাসের হার ছিল প্রায় ২৫%, তাই ৭৫তম পার্সেন্টাইলের ওপরে থাকার লক্ষ্য রাখুন।
Compass কীভাবে কাজ করে তা বিস্তারিত জানতে পড়ুন Live MCQ™ Compass কী এবং কীভাবে কাজ করে।
যারা বার কাউন্সিলের পাশাপাশি বিচারক হওয়ার লক্ষ্যও রাখেন, তারা দেখে নিন BJS ও বার কাউন্সিল পরীক্ষার সমন্বিত প্রস্তুতি পেইজ। আইন বিষয়ক সব আপডেট পেতে ঘুরে আসুন Bar Council ও BJS ব্লগ সেকশনে।
বার কাউন্সিল প্রস্তুতিতে যে ভুলগুলো এড়িয়ে চলবেন
FAQ
১. বার কাউন্সিল পরীক্ষায় কয়টি ধাপ এবং মোট কত নম্বর?
তিনটি ধাপ: এমসিকিউ ১০০ নম্বর (১ ঘণ্টা), লিখিত ১০০ নম্বর (৪ ঘণ্টা) এবং মৌখিক ৫০ নম্বর। প্রতিটি ধাপে আলাদাভাবে উত্তীর্ণ হতে হয়।
২. বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কি?
হ্যাঁ, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়। পাস নম্বর সাধারণত ৫০%।
৩. বার কাউন্সিল সিলেবাস ২০২৬-এ কোন কোন আইন আছে?
CPC, CrPC, Penal Code, Evidence Act, Specific Relief Act, Limitation Act এবং Bar Council Order, Rules ও Professional Ethics।
৪. পরীক্ষায় বসার আগে কতদিন পিউপিলেজ করতে হয়?
অন্তত ১০ বছরের অভিজ্ঞ সিনিয়র আইনজীবীর অধীনে ইন্টিমেশন জমা দেওয়ার পর ছয় মাস পার হলে এমসিকিউ পরীক্ষায় অংশ নেওয়া যায়।
৫. এমসিকিউ পাস করার পর লিখিত পরীক্ষা কতবার দেওয়া যায়?
সর্বোচ্চ ২ বার। আর লিখিত পাস করলে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ ৩ বার ভাইভা দেওয়া যায়।
৬. শূন্য থেকে বার কাউন্সিল প্রস্তুতিতে কতদিন লাগে?
বেসিক ভালো থাকলে ৩ থেকে ৪ মাস, নতুনদের জন্য ৬ থেকে ৯ মাস বাস্তবসম্মত সময়। ধারাবাহিকতাই সবচেয়ে বড় বিষয়।
৭. বার কাউন্সিলের ফরম পূরণ ও নোটিশ কোথায় পাওয়া যায়?
সব নোটিশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয় এবং ফরম পূরণ হয় টেলিটকের নির্ধারিত অনলাইন পোর্টালে।
এখনই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার জন্য উপযুক্ত Live MCQ™ প্যাকেজ বেছে নিন।
মন্তব্য
মন্তব্য লোড হচ্ছে…
মন্তব্য করতে লগইন করুন
এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন; মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।
