বিসিএস পূর্ণাঙ্গ প্রস্তুতির প্ল্যাটফরম

বিসিএস প্রিলিমিনারি পূর্ণাঙ্গ প্রস্তুতি

পার্সোনাল স্মার্ট স্টাডি গাইড, প্রতিদিন হাজারো পরীক্ষার্থীর সাথে লাইভ পরীক্ষা এবং বিসিএস ক্যাডার-মেন্টরদের তত্ত্বাবধানে ঘরে বসেই গোছানো প্রস্তুতি।

কেন Live MCQ™ অ্যাপেই নেবেন BCS প্রস্তুতি?

যেকোনো সময়, যেকোনো স্থান থেকে স্মার্টভাবে নিন BCS-এর পূর্ণাঙ্গ প্রস্তুতি।

নিয়মিত লাইভ পরীক্ষা

ঘরে বসেই OMR দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করুন হাজারো পরীক্ষার্থীর সাথে।

Live MCQ Compass™

Live MCQ Compass™ ফিচারটি আপনাকে জানিয়ে দেবে আপনার Exam Readiness Score কত, আপনার দুর্বলতা এবং কখন কী পড়া উচিত।

বিসিএস ক্যাডারদের সরাসরি গাইডলাইন

BCS ক্যাডার ও এক্সপার্ট মেন্টরদের সরাসরি তত্ত্বাবধানে সঠিক দিকনির্দেশনায় নিন পূর্ণাঙ্গ প্রিলিমিনারি প্রস্তুতি।

নির্দিষ্ট রুটিন ও গোছানো সিলেবাস

কোন বিষয় থেকে কত প্রশ্ন এসেছে, কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ - সবকিছু এক জায়গায় অথনেটিক রেফারেন্সসহ ব্যাখ্যা।

BCS পরীক্ষার ৩টি ধাপ

প্রিলিমিনারি → লিখিত → ভাইভা, প্রতি ধাপের নম্বর বণ্টন।

  1. প্রিলিমিনারি (MCQ)

    ২০০ নম্বর ২ ঘণ্টা

    BCS পরীক্ষার প্রথম ধাপে ১০টি আবশ্যকীয় বিষয়ে মোট ২০০টি বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) নিয়ে ২ ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ধাপে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হয়।

  2. লিখিত পরীক্ষা

    ৯০০ নম্বর ৯ পত্র

    সাধারণ ক্যাডার প্রার্থীদের ক্ষেত্রে ৯টি বিষয়ে মোট ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়, যেখানে বাংলা, ইংরেজি ও বাংলাদেশ বিষয়াবলিতে ২০০ নম্বর করে এবং আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিতে ১০০ নম্বর করে বরাদ্দ থাকে।

  3. ভাইভা

    ১০০ নম্বর

    চূড়ান্ত ধাপ হিসেবে কমিশন বোর্ডের সামনে ভাইভা বা সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের এই মৌখিক পরীক্ষায় প্রার্থীর বিষয়ভিত্তিক জ্ঞান, ব্যক্তিত্ব, সামসময়িক বিশ্ব সম্পর্কে ধারণা ও কাঙ্ক্ষিত ক্যাডারের জন্য উপযোগিতা যাচাই করা হয়ে থাকে।

রুটিন

বিসিএস প্রস্তুতির রুটিনসমূহ

আপনার প্রস্তুতির ধাপ ও হাতে থাকা সময় অনুযায়ী বেছে নিন উপযুক্ত রুটিন।

২০০ দিনের রুটিন

নতুনদের পূর্ণাঙ্গ বিসিএস প্রস্তুতি

ডেইলি কুইজসহ প্রতিদিন পরীক্ষা। সকল পরীক্ষার সাথে থাকবে ক্লাস ও PDF-সহ বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস্‌। প্রতি শুক্রবার থাকছে সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ মার্কের ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট। যারা একদম শূন্য থেকে প্রস্তুতি শুরু করবেন তাদের জন্য আদর্শ - পুরনো বা অভিজ্ঞ প্রার্থীরাও নিয়মিত পড়তে চাইলে অনুসরণ করতে পারেন।

রুটিন দেখুন
১৪০ দিনের রুটিন

নতুনদের বিসিএস প্রস্তুতির রুটিন

বিসিএস প্রিলিমিনারি সিলেবাসকে ছোট ছোট ভাগে ভাগ করে কয়েকটি বিষয় মিলিয়ে পরীক্ষার মাধ্যমে সিলেবাস সম্পন্ন হবে। নতুন, পুরনো ও চাকুরিজীবী - সকল বিসিএস পরীক্ষার্থীর প্রস্তুতির জন্য আদর্শ রুটিন।

রুটিন দেখুন
১০০ দিনের রুটিন

বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন

এক সপ্তাহে একটি করে সাবজেক্টের প্রস্তুতি সম্পন্ন! চাকরিজীবী ও অভিজ্ঞ বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য আদর্শ রুটিন - তবে দ্রুত প্রস্তুতির জন্য নতুনদের জন্যও অনুসরণীয়।

রুটিন দেখুন

BCS প্রিলির ১০ বিষয়: নম্বর বণ্টন

কোন বিষয়ে কতটি প্রশ্ন প্রিলিমিনারিতে এসে থাকে, জেনে নেয়া জরুরি

বাংলা ভাষা ও সাহিত্য ৩০টি
৩০
English Language and Literature ৩০টি
৩০
বাংলাদেশ বিষয়াবলি ২৫টি
২৫
আন্তর্জাতিক বিষয়াবলি ২৫টি
২৫
গাণিতিক যুক্তি ২০টি
২০
সাধারণ বিজ্ঞান ১৫টি
১৫
মানসিক দক্ষতা ১৫টি
১৫
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫টি
১৫
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০টি
১০
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১৫টি
১৫
সফলদের রিভিউ

Live MCQ™ Hall of Fame

বিসিএস প্রস্তুতিতে যা যা পাবেন

৭ লাখ আর্কাইভ প্রশ্ন

বিগত বছরের ৭ লাখের বেশি প্রশ্নের সমাধান (অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ)

২.২ হাজার+ ভিডিয়ো

প্রতিটি বিষয়ের জন্য রয়েছে বিষয়ভিত্তিক লেকচার সিরিজ

৩.৭ হাজার+ পিডিএফ

সকল লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস, এবং ইনফোগ্রাফি তথ্য সমাচার

Live MCQ Compass™

পার্সোনাল স্মার্ট স্টাডি গাইড, Readiness Score, Weakness ও Progress দেখে বুঝুন আপনার প্রস্তুতির বর্তমান অবস্থা, আর Leaderboard-এ দেখুন আপনি কতটা এগিয়ে। সকল ক্ষেত্রেই আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে Compass™

ডাইনামিক ইনফো প্যানেল

বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকুরির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য সংবলিত Live MCQ™ ডায়নামিক ইনফো প্যানেল

স্মার্ট সার্চ

স্মার্ট সার্চে আপনি যেকোনো টপিক সম্পর্কিত রিয়েল এক্সাম এবং অন্যান্য এমসিকিউ গুলো সহজেই দেখতে পাবেন।

টপিক গুরু

বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষার টপিকগুলো ছোট ছোট ভাগে বিভক্ত করে বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে পারবেন এই বাটন থেকে। সংশ্লিষ্ট টপিকে প্রস্তুতি যাচাই করার জন্য আছে Random Quiz

তথ্যকল্পদ্রুম

বিসিএস এবং অন্যান্য চাকরির প্রস্তুতিতে যেসকল প্রশ্ন ও তথ্যে গরমিল অথবা বিতর্ক আছে সেসকল তথ্য ও প্রশ্নের একটা সংগ্রহশালা হচ্ছে তথ্যকল্পদ্রুম। বিসিএসসহ, সকল চাকুরির অনেক প্রশ্ন রয়েছে যা নিয়ে বরাবরই দ্বিধাদ্বন্দ্ব থাকে। একই প্রশ্নকে ঘিরে বইবিশেষে ভিন্ন উত্তর হয়ে থাকে। একটি প্রশ্নের সঠিক উত্তর এবং একইসাথে এই প্রশ্নের যথাযথ উৎসসমূহসহ উপস্থাপনের মাধ্যমে উত্তরের যুক্তিকতা তুলে ধরা হয়েছে এই বাটনে।

অন্যান্য প্রিমিয়াম ফিচারসমূহ

এছাড়াও রয়েছে জব সল্যুশন (টপিকভিত্তিক), Wrong and Unanswered, Central Archive, সেন্ট্রাল রেজাল্ট, Central Favorite, Quiz Master

BCS-এ সফল হতে বেছে নিন পছন্দের প্যাকেজটি

৭ দিনের ফ্রি ট্রায়াল উপভোগ করুন।

শুরু করুন

মাসিক প্যাকেজ

৳১৯৯ /মেয়াদ: ৩০ দিন
  • সকল প্রিমিয়াম ফিচার
  • সকল পরীক্ষা
এনরোল করুন
শুরু করুন

৬ মাসের প্যাকেজ

৳৯৯৯ /মেয়াদ: ৬ মাস
  • সকল প্রিমিয়াম ফিচার
  • সকল পরীক্ষা
  • সকল ভিডিয়ো ক্লাস
এনরোল করুন

FAQ

  • বিসিএস পরীক্ষা দিতে কত পয়েন্ট লাগে?

    বিসিএস পরীক্ষা দিতে কোন নির্দিষ্ট পয়েন্ট বা জিপিএ প্রয়োজন পরে না। প্রার্থীর এস.এস.সি, এইচ.এস.সি এবং অনার্স এই ৩ টি পর্যায়ে একাধিক তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণির ফলাফল না থাকলেই বিসিএস পরীক্ষা দেওয়ার শিক্ষাগত যোগ্যতা অর্জন করবেন।

  • বিসিএস পরীক্ষার বিষয়সমূহ কী?

    প্রিলি – বিসিএস প্রিলিমিনারি সিলেবাস অনুসারে বিষয়গুলো হল - বাংলা (ভাষা ও সাহিত্য), ইংরেজি (ব্যাকরণ ও সাহিত্য), গণিত, মানসিক দক্ষতা, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, সাধারণ জ্ঞান- (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন)। লিখিত - বাংলা, ইংরেজি, গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি এবং প্রফেশনাল ক্যাডারের ক্ষেত্রে পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হয়ে থাকে।

  • বোথ ক্যাডার কী?

    বোথ ক্যাডারের অর্থ হচ্ছে উভয় ক্যাডার। যদি কোন প্রার্থী একই সাথে জেনারেল এবং টেকনিক্যাল / প্রফেশনাল উভয় পদের ক্যাডার গুলো চয়েস করে বিসিএস এর ফরম পূরণ করেন তাহলে সেটিকে বোথ ক্যাডার বা উভয় ক্যাডার চয়েস বলা হয়।

  • বিসিএস ক্যাডার কয়টি?

    বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস ক্যাডার সর্বমোট ২৬ টি। পূর্বে বিসিএস ক্যাডারের সংখ্যা আরও বেশি থাকলেও কিছু ক্যাডার বিলুপ্ত হয়ে বর্তমানে এই সংখ্যা ২৬ টি হয়েছে।

  • সাধারণ ক্যাডার কী?

    বিসিএস ক্যাডার সার্ভিসের যে পদগুলোর মধ্যে সকল বিভাগ থেকে অধ্যয়ন করা শিক্ষার্থীরা আবেদন করতে পারেন, অর্থাৎ যে পদগুলোর জন্য কোন বিশেষ বিষয়ে পড়াশোনা দরকার পড়ে না সেই ক্যাডার গুলোকে সাধারণ ক্যাডার বলা হয়।

  • প্রফেশনাল ক্যাডার কী?

    মূলত পেশাদার ক্যাডারদেরই প্রফেশনাল ক্যাডার বলা হয়। আপনি যে বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী অর্জন করেছেন বিসিএস ক্যাডার সার্ভিসে যদি আপনি নিজের বিষয়ের সাথে সম্পর্কিত কোন ক্যাডার পদের জন্য আবেদন করেন তাহলে সেটিকে প্রফেশনাল ক্যাডার হিসেবে বিবেচনা করা হয়। প্রফেশনাল ক্যাডারের সাথে টেকনিক্যাল ক্যাডারও সম্পর্কিত রয়েছে। স্বাস্থ্য ক্যাডার, শিক্ষা ক্যাডার, প্রকৌশলী এসব ক্যাডারই প্রফেশনাল ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডারের অন্তর্ভুক্ত।

আপনার BCS-এর টার্গেট পূরণ হোক সহজেই

৭ দিনের ফ্রি ট্রায়ালে পাচ্ছেন সকল প্রিমিয়াম ফিচারের সুবিধা