⚡ Live MCQ-এর ১০ বছরে পদার্পণ উপলক্ষে ২৪ ঘণ্টার Flash Sale Offer! অফারের তারিখ: ১১ মে, ২০২৬

Days
Hours
Minutes
Seconds
👑 Live MCQ নতুন ফিচার ⎯ OMR দিয়ে পরীক্ষা দিন!

ঘরে বসেই রিয়েল পরীক্ষার মতো OMR দিয়ে পরীক্ষা দিন।

Live MCQ অ্যাপে OMR Sheet-এর মাধ্যমে পরীক্ষা দেয়ার জন্য নতুন ফিচার যুক্ত করা হয়েছে। নতুন এই ফিচারটির মাধ্যমে আপনি ঘরে বসেই পরীক্ষার হলে বসে রিয়েল পরীক্ষার মতো করে OMR Sheet-এ পরীক্ষা দিতে পারবেন।

প্রিন্টের জন্য OMR ডাউনলোড করুন

ধাপ ১

OMR সিলেক্ট করুন

Enter Exam-এর পর OMR Mode সিলেক্ট করুন।

ধাপ ২

OMR পূরণ করুন

প্রশ্নের নাম্বার অনুসারে OMR ফিল-আপ করুন।

ধাপ ৩

OMR স্ক্যান করুন

আপনার পরীক্ষা শেষ হলে স্ক্যান করুন।

ধাপ ৪

চেক এন্ড সাবমিট

স্ক্যানের পর চেক করে সাবমিট করুন।

প্রিয় ব্যবহারকারীগণ,

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ,

Live MCQ টিমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি, আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। Live MCQ অ্যাপের OMR PDF Download সংক্রান্ত ব্লগে স্বাগত জানাই।

আপনারা জানেন, বিসিএস, ব্যাংক, প্রাইমারিসহ যেকোনো সরকারি চাকরির প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষা। এই ধাপে বেশি বেশি পরীক্ষায় অংশগ্রহণই সাফল্যের মূল চাবিকাঠি। আর একটি ভালো প্রস্তুতির জন্য শুধু অধ্যয়ন বা কঠোর পরিশ্রমই যথেষ্ট নয় — প্রয়োজন অনুশীলনের সঠিক ও সর্বাধুনিক পদ্ধতি। বিশেষ করে, প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে “রিয়েল এক্সাম এক্সপেরিয়েন্স” খুবই গুরুত্বপূর্ণ।

Live MCQ সবসময় আপনাদের BCS-সহ সকল চাকরির প্রিলি প্রস্তুতি আরও বেশি বাস্তবসম্মত, ফলপ্রসূ ও নিখুঁত করে তোলার চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায়, অ্যাপে যুক্ত রয়েছে বিশেষ ফিচার—OMR দিয়ে পরীক্ষা। ফিচারটির মাধ্যমে এখন ঘরে বসেই OMR শিটে পরীক্ষা দিতে পারবেন, ঠিক যেমনটা বিসিএসসহ সকল সরকারি চাকরির পরীক্ষায় দিতে হয়।

Live MCQ অ্যাপের সকল পরীক্ষাতেই OMR PDF Download করে ব্যবহার করা যাবে! অর্থাৎ, শুধু ২০০ নম্বরের মডেল টেস্ট নয়, ১০০, ৫০ এমনকি ২০-৩০ নম্বরের টিপিকভিত্তিক বা কুইজ পরীক্ষাতেও OMR ব্যবহার করা যাবে। চাকরির পরীক্ষার প্রস্তুতিতে আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

OMR ফিচারটি কেবল বিসিএস নয়—ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA বা যেকোনো সরকারি চাকরির এমসিকিউ ভিত্তিক পরীক্ষার্থীদের জন্যও সমানভাবে সহায়ক হবে।

OMR Sheet-এ পরীক্ষা দেয়ার নির্দেশিকা

এই পরীক্ষাটিতে মোট ২০০টি প্রশ্ন রয়েছে। OMR Sheet এর মাধ্যমে পরীক্ষা দেয়ার জন্য ১ ঘণ্টা ৪৫ মিনিট সময় পাবেন। পরীক্ষা শেষে উত্তরপত্র আপলোডের জন্য আরও ১০ মিনিট অতিরিক্ত সময় পাবেন।

OMR Sheet পূরণের নির্দেশিকা

OMR Sheet সঠিকভাবে পূরণ করার জন্য নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন:

কলমের ব্যবহার

OMR Sheet পরিচ্ছন্ন রাখুন

OMR-এর বৃত্ত পূরণের নিয়ম

সময় ব্যবস্থাপনা

যা করা যাবে না

পরীক্ষা দেয়ার সময় লক্ষণীয়

বিস্তারিত যানতে এখানে ক্লিক করুন

Live MCQ™ OMR শিট প্রিন্ট করার নির্দেশাবলি

Live MCQ প্রদত্ত OMR Sheet-টি প্রিন্ট করার সময় নিচের বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে:

প্রিন্ট এরিয়া

প্রিন্টে PDF এর সকল অংশ আসতে হবে। বিশেষ করে MCQ অংশের চারপাশের ৪টি কালো বক্স (■) যেন সঠিকভাবে প্রিন্ট হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই বক্সগুলোর কোন অংশ কেটে গেলে বা আকার বিকৃতি ঘটলে স্ক্যানে সঠিক ফলাফল আসবে না। প্রিন্ট করার সময় প্রয়োজনে প্রিন্টারের “Fit to Printable Area” অপশনটি চালু করে নিন।

কালার কোয়ালিটি

প্রিন্ট রঙিন কিংবা সাদাকালো হতে পারে। তবে লক্ষ্য রাখতে হবে প্রিন্টে কালির কোয়ালিটি যেন ঠিক থাকে। ঝাপসা, কিংবা আংশিক ঝাপসা প্রিন্টের OMR Sheet আমাদের সিস্টেম স্ক্যানে ডিটেক্ট করতে পারবে না।

কোনো পরিবর্তন নয়

প্রদত্ত PDF টি হুবুহু প্রিন্ট করতে হবে। প্রিন্টের কোন অংশে অতিরিক্ত কোন লোগো, টেক্সট, চিহ্ন, ওয়াটারমার্ক থাকা চলবে না।

পরীক্ষা দেয়ার পদ্ধতি

এক নজরে Live MCQ অ্যাপে OMR Sheet এর মাধ্যমে পরীক্ষা দেয়ার পদ্ধতি