শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্মার্ট ও পূর্ণাঙ্গ প্রস্তুতি
NTRCA পরীক্ষার প্রতিটি ধাপে বিষয়ভিত্তিক প্রস্তুতি, লাইভ পরীক্ষা ও গাইডলাইন।
NTRCA পরীক্ষার ৩টি ধাপ
প্রিলিমিনারি → লিখিত → মৌখিক
- ১
প্রিলিমিনারি পরীক্ষা (MCQ)
১০০ নম্বর১ ঘণ্টা- মোট নম্বর: ১০০
- সময়: ১ ঘণ্টা
- পাস মার্ক: ৪০%
- ভুল উত্তরের জন্য: প্রতি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা হবে
- ২
লিখিত পরীক্ষা
১০০ নম্বর৩ ঘণ্টা- মোট নম্বর: ১০০
- সময়: ৩ ঘণ্টা
- পাস মার্ক: ৪০%
- ৩
মৌখিক পরীক্ষা
২০ নম্বর- মোট নম্বর: ২০
- পরীক্ষার ধাপ: পরীক্ষার চূড়ান্ত ধাপ
- পরীক্ষার ধরন: মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎকার
- যেসব বিষয় যাচাই করা হয়: শিক্ষকতা পদ্ধতি, বিষয়জ্ঞান, ব্যক্তিত্ব
NTRCA প্রিলিমিনারির সিলেবাস ও নম্বর বণ্টন
Live MCQ™ Hall of Fame
BCS, ব্যাংক, প্রাইমারি শিক্ষক, NTRCA-সহ অন্যান্য সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় Live MCQ™ অ্যাপ ব্যবহারকারীদের সফলতার গল্প। স্বপ্নপূরণের এই গল্পগুলোই আমাদের সবাইকে নিজেদের লক্ষ্যের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।
NTRCA প্রস্তুতির জন্য কেন Live MCQ™?
Live MCQ™ NTRCA প্রস্তুতির প্যাকেজ
Live MCQ™ প্রিমিয়াম প্যাকেজে NTRCA-এর সকল বাটনের লাইভ এবং আর্কাইভ পরীক্ষার এক্সেস সম্পূর্ণ ফ্রি।
শিক্ষক নিবন্ধন প্রস্তুতি [ক্লাসসহ]
- মেয়াদ: ১ বছর
- ২০২৪ সালের নতুন ব্যাচের মোট লাইভ পরীক্ষা: ৮৪+
- আর্কাইভের আগের রাউন্ডের প্রায় ১৭,০০০ রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ প্রশ্ন রয়েছে।
শিক্ষক নিবন্ধন প্রস্তুতি [Exam Only]
- মেয়াদ: ১ বছর
- ২০২৪ সালের নতুন ব্যাচের মোট লাইভ পরীক্ষা: ৮৪+
- আর্কাইভের আগের রাউন্ডের প্রায় ১৭,০০০ রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ প্রশ্ন রয়েছে।
NTRCA প্রস্তুতি গাইডলাইন
১৯তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন [জেনারেল পার্ট]প্রিয় চাকরিপ্রার্থীবৃন্দ, আপনারা জানেন, ১৯তম নিবন্ধন পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতেই হবে বলে জানা গেছে। দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের…বিস্তারিত জানুন FAQ
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে সাধারণত ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর প্রয়োজন। লিখিত পরীক্ষাতেও উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম ৪০ শতাংশ নম্বর অর্জন করতে হয়। তবে শুধু পাস নম্বর পেলেই চূড়ান্তভাবে মেধা তালিকায় স্থান নিশ্চিত হয় না। লেভেল ও বছর অনুযায়ী এই কাট মার্ক ভিন্ন হতে পারে।
আপনার শিক্ষাগত যোগ্যতা ও বিষয়ভিত্তিক নিবন্ধনযোগ্যতার ওপর আবেদন করার লেভেল নির্ভর করে। যোগ্যতা অনুযায়ী স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে আবেদন করা যায়। কোনো প্রার্থী একাধিক লেভেলের জন্য নির্ধারিত যোগ্যতা পূরণ করলে একাধিক লেভেলেও আবেদন করতে পারেন।
নির্বাচিত বিষয় ও লেভেল অনুযায়ী লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক রচনামূলক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন আসে। তাই ভালো ফলের জন্য নিজের বিষয় সম্পর্কে গভীর জ্ঞান এবং গুছিয়ে উত্তর লেখার দক্ষতা প্রয়োজন।
নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী নিবন্ধন সনদ পান। তবে নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তিতে আবেদন করে মেধাক্রম ও শূন্যপদের ভিত্তিতে নির্বাচিত হতে হয়।
প্রথমে সিলেবাস ও বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ টপিক চিহ্নিত করুন। এরপর নিয়মিত MCQ অনুশীলন, মডেল টেস্ট ও ভুল প্রশ্নের রিভিশনের মাধ্যমে প্রস্তুতি এগিয়ে নিন।
পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ধারিত মাধ্যমে প্রকাশ করা হয়।
পদ ও নিবন্ধনের স্তর অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন হয়। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হয়।
বয়সসীমা ও বয়স গণনার তারিখ প্রতিটি বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে দেওয়া হয়। তাই আবেদন করার আগে সর্বশেষ বিজ্ঞপ্তির শর্ত দেখা উচিত।
মেধা তালিকায় জায়গা পাওয়ার প্রস্তুতি শুরু হোক আজই
৭ দিনের ফ্রি ট্রায়ালে NTRCA-এর MCQ, লাইভ টেস্ট এবং প্রিমিয়াম ফিচারগুলো ব্যবহার করে দেখুন।