৫২তম ও ৫৩তম বিসিএসসহ সকল চাকরির প্রস্তুতি হোক সাশ্রয়ী মূল্যে ৳৩০০ পর্যন্ত ছাড় পেতে ক্লিক করুন
সকল ব্লগ
Offers and Awards

Award Mania Season 24 | নিয়মিত পরীক্ষা দিয়ে জিতুন iPad-সহ ৩৪১টি পুরস্কার

Award Mania Season 24 | নিয়মিত পরীক্ষা দিয়ে জিতুন iPad-সহ ৩৪১টি পুরস্কার

প্রিয় ব্যবহারকারীগণ, Live MCQ™ ও CrackTech Limited-এর পক্ষ থেকে আন্তরিক শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন।

শীতের শুরুতে নতুন উদ্যমে প্রস্তুতি এগিয়ে নিতে শুরু হচ্ছে Live MCQ™ Award Mania: Season 24। নভেম্বর মাসজুড়ে নির্ধারিত ৩৪টি পরীক্ষায় নিয়মিত অংশ নিয়ে জিতে নিতে পারেন iPad-সহ ৩৪১টি পুরস্কার। আর এবারের সবচেয়ে বড় চমক: Exam মিস হলেও মিস হবে না Prize! Season 24 থেকে যুক্ত হচ্ছে নতুন Lifeline সুবিধা। 

সিজন

Award Mania Season 24

সময়কাল

১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬

মোট পরীক্ষা

৩৪টি

মোট পুরস্কার

৩৪১টি

নতুন সুবিধা

Lifeline (প্রতি সিজনে একবার)

আয়োজক

Live MCQ™, Powered by CrackTech Limited

এই সময়ের মধ্যে নির্ধারিত পরীক্ষাগুলোতে নিয়মিত অংশগ্রহণ করলেই Award Mania-এর পুরস্কারের জন্য বিবেচিত হওয়ার সুযোগ থাকবে।

 

Award Mania Season 24-এর বাধ্যতামূলক পরীক্ষা

পরীক্ষার নাম

পরীক্ষার সংখ্যা

ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট

৪টি

ডেইলি কুইজ [২০০ দিন]

২০টি

নতুনদের বিসিএস প্রস্তুতি

১০টি

মোট

৩৪টি

Award-Mania-Season-24-Blog-Feature-2.jpg

Award Mania Season 24-এর পুরস্কার

পুরস্কার

সংখ্যা

iPad

১টি

Live MCQ™ ব্র্যান্ডেড Hoodie

৯০টি (সিজন শেষে ৫০টি + ৪টি ফ্রি সাপ্তাহিক মডেল টেস্টে ৪০টি)

Live MCQ™ ব্র্যান্ডেড Water Bottle

৫০টি

Live MCQ™ Cap

১০০টি

Live MCQ™ ব্র্যান্ডেড টি-শার্ট

১০০টি

মোট

৩৪১টি

 

বোনাস: মডেল টেস্টে ২৫% মার্ক পেলেই Hoodie জেতার সুযোগ

এবার প্রতিটি ফ্রি সাপ্তাহিক মডেল টেস্টে ২৫% মার্ক অর্জনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জন করে বিজয়ী নির্বাচন করা হবে। ৪ সপ্তাহে ৪টি টেস্টে মোট ৪০ জন পাবেন Live MCQ™ ব্র্যান্ডেড Hoodie।

Award Mania Season 24-এ Lifeline সুবিধা

কোনো কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে মিস করলেও এখন আর পুরস্কারের সুযোগ হারাবেন না। Lifeline ক্লেইমের মাধ্যমে আবার Eligibility ফিরে পাওয়ার সুযোগ থাকছে।

  •  Lifeline ক্লেইম করলে ১৪০ দিনের বাটন থেকে টানা ২ দিন ২টি অতিরিক্ত লাইভ পরীক্ষায় Compensatory হিসেবে অংশ নিতে হবে।
  • এই ২টি Compensatory পরীক্ষায় উপস্থিত থাকলে Eligibility ফিরে পাবেন। এরপর বাকি পরীক্ষাগুলোতে সাধারণভাবে অংশ নিয়ে আপনিও বিজয়ী হতে পারবেন।
  • উল্লেখ্য, প্রতি সিজনে কেবল একবারই Lifeline ক্লেইম করা যাবে।

কেন Award Mania-এর আয়োজন?

বিসিএস, ব্যাংকসহ বাংলাদেশের প্রায় সকল চাকরির পরীক্ষাই তীব্র প্রতিযোগিতামূলক। চাকরির প্রস্তুতিতে শুধু নিজে পড়াশোনা করলেই হয় না, প্রয়োজন নিয়মিত প্র্যাকটিস এবং অন্যান্য পরীক্ষার্থীর সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার অভ্যাস। এতে:

  • পরীক্ষার হলের পরিবেশ সম্পর্কে ধারণা তৈরি হয়;
  • সময় ব্যবস্থাপনা ও প্রশ্নের ধরন বোঝা সহজ হয়;
  • নিজের ভুল, দুর্বলতা ও Strong Zone চিহ্নিত করা যায়;
  • ধীরে ধীরে মূল পরীক্ষার জন্য আত্মবিশ্বাস গড়ে ওঠে।

Live MCQ™ অ্যাপে প্রতিযোগিতার মাত্রা বাড়ানো এবং Consistently প্র্যাকটিসের অভ্যাস গড়ে তুলতেই Award Mania-এর আয়োজন। আমাদের বিশ্বাস, নিয়মিত লাইভ পরীক্ষা দেওয়ার চর্চা করতে থাকলে একসময় পাশ করার অভ্যাসও গড়ে উঠবে। তাই পাশ বা মার্ক নয়, বরং অংশগ্রহণকেই পুরস্কার বিজয়ী হওয়ার পূর্বশর্ত হিসেবে রাখা হয়েছে। Award Mania-সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন: Award Mania 

Award Mania Season 24-এর পুরস্কারের শর্ত

🥇 iPad-এর জন্য বিবেচিত হওয়ার শর্ত

৩৪টি পরীক্ষার মধ্যে ৩৪টিতেই (১০০%) অংশগ্রহণ থাকতে হবে। যোগ্যদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১ জন বিজয়ী নির্বাচন করা হবে।

🧥 Live MCQ™ ব্র্যান্ডেড Hoodie

৩৪টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৩৩টিতে অংশগ্রহণ থাকতে হবে। লটারির মাধ্যমে ৫০ জন বিজয়ী নির্বাচন করা হবে। এছাড়া ফ্রি সাপ্তাহিক মডেল টেস্টে ২৫% মার্ক অর্জনকারীদের মধ্য থেকে আরও ৪০ জন Hoodie পাবেন।

🫙 Live MCQ™ ব্র্যান্ডেড Water Bottle

৩৪টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৩২টিতে অংশগ্রহণ থাকতে হবে। লটারির মাধ্যমে ৫০ জন বিজয়ী নির্বাচন করা হবে।

🧢 Live MCQ™ Cap

৩৪টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৩১টিতে অংশগ্রহণ থাকতে হবে। লটারির মাধ্যমে ১০০ জন বিজয়ী নির্বাচন করা হবে।

👕 Live MCQ™ ব্র্যান্ডেড টি-শার্ট

৩৪টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৩০টিতে অংশগ্রহণ থাকতে হবে। লটারির মাধ্যমে ১০০ জন বিজয়ী নির্বাচন করা হবে।

Award Mania-এর অন্যান্য শর্ত

✅ প্রোফাইল সম্পূর্ণ রাখা

পুরস্কারের জন্য বিবেচিত হতে Live MCQ™ প্রোফাইল অবশ্যই আপডেটেড তথ্য দিয়ে সম্পূর্ণ রাখতে হবে। Award Mania চলাকালীন অ্যাপের Edit Profile অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে রাখুন।

❌ অসম্পূর্ণ বা অনুপযুক্ত তথ্য

প্রোফাইলে অশালীন, আপত্তিকর বা রুচিহীন ছদ্মনাম অথবা অসম্পূর্ণ ও ভুল তথ্য থাকলে পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। সুন্দর ও রুচিসম্পন্ন ছদ্মনাম গ্রহণযোগ্য, তবে Award Mania চলাকালীন অরিজিনাল নাম দিয়ে প্রোফাইল আপডেট রাখাই উত্তম।

🌐 ওয়েবসাইটে ক্লেইম

বিজয়ী ঘোষণার পর পুরস্কার ক্লেইম করতে হবে Live MCQ™ Award Mania পোর্টাল থেকে।

⏳ ক্লেইমের সময়সীমা

বিজয়ী ঘোষণার পর ৫ দিনের মধ্যে ক্লেইম করতে হবে। সময়মতো ক্লেইম না করলে বিজয়ী হিসেবে বাতিল ধরা হবে।

🔁 পুরস্কার পরিবর্তন হবে না

লটারিতে যে পুরস্কার উঠবে, সেটিই পাবেন। অন্য কোনো পুরস্কারের সাথে পরিবর্তন করা যাবে না।

📏 টি-শার্ট ও Hoodie-র সাইজ

ক্লেইম করার সময়ই সঠিক সাইজ দিন। একবার জমা দিলে সেটিই চূড়ান্ত, পরে সাইজ বদলানো যাবে না।

📦 সঠিক তথ্য ও ডেলিভারি

নাম, ঠিকানা ও ফোন নম্বর সঠিকভাবে দিন। ভুল তথ্যের দায় বিজয়ীর। ফোন রিসিভ না করার কারণে ডেলিভারি সম্পন্ন না হলে পরবর্তীতে পুরস্কার পাওয়ার সুযোগ থাকবে না।

🔴 গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য

  • পাশ বা মার্ক নয়, নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণই মূল শর্ত (বোনাস Hoodie লটারি ছাড়া, যেখানে ২৫% মার্ক প্রয়োজন)।
  • Lifeline প্রতি সিজনে মাত্র একবার ব্যবহার করা যাবে।
  • নিজের উপস্থিতি ও যোগ্যতা যাচাই করতে Check my ticket পেইজ ব্যবহার করুন।
  • বিশেষ পরিস্থিতিতে পুরস্কার প্রদান বিষয়ে যেকোনো সিদ্ধান্তের অধিকার CrackTech Limited ও Live MCQ™ কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

Award Mania Season 24-এ অংশ নিন

আশা করি, Award Mania আপনাদের প্রস্তুতিকে আরও বেগবান ও শাণিত করবে। দুর্দান্ত পড়াশোনা ও পরীক্ষার পাশাপাশি iPad-সহ আকর্ষণীয় সব পুরস্কার জেতার এই সুযোগ কোনোভাবেই মিস করবেন না! আজই Daily Quiz দিয়ে শুরু করুন এবং বিস্তারিত দেখুন awardmania.livemcq.com-এ।

❄️ Live MCQ™-তে চলছে Winter Sale!

শীতের এই সময়টাই প্রস্তুতিকে নতুন করে গুছিয়ে নেওয়ার সেরা সুযোগ। আর সেই প্রস্তুতিকে আরও সহজ করতে Live MCQ™-তে চলছে Winter Sale। ৫২তম ও ৫৩তম বিসিএসসহ সকল চাকরির প্রস্তুতি নিন সাশ্রয়ী মূল্যে!

 

Award Mania-র নিয়মিত পরীক্ষার পাশাপাশি প্রিমিয়াম প্যাকেজে এনরোল করলে পাবেন আরও বেশি লাইভ পরীক্ষা, ভিডিও ক্লাস আর বিষয়ভিত্তিক প্রস্তুতির পূর্ণাঙ্গ সুবিধা। বিসিএস, ব্যাংক কিংবা যেকোনো সরকারি চাকরির প্রস্তুতি শুরু করার এটাই সবচেয়ে ভালো সময়।

 

⏳ অফার সীমিত সময়ের জন্য। 

 

 

সব সরকারি চাকরির বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের Job Circular সেকশন ফলো করুন।

মন্তব্য

মন্তব্য লোড হচ্ছে…

মন্তব্য করতে লগইন করুন

এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন; মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।