সকল ব্লগ
Offers and Awards

Award Mania Season 23 | নিয়মিত পরীক্ষা দিয়ে জিতুন iPad-সহ ৩৫১টি পুরস্কার

Award Mania Season 23 | নিয়মিত পরীক্ষা দিয়ে জিতুন iPad-সহ ৩৫১টি পুরস্কার

প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ™ ও CrackTech Limited-এর পক্ষ থেকে আসন্ন ৫১তম বিসিএস পরীক্ষার জন্য শুভকামনা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন।

আনন্দের সঙ্গে জানাচ্ছি, সফলভাবে ২২টি Award Mania সম্পন্ন হওয়ার পর এবার Live MCQ™ অ্যাপে শুরু হয়েছে Award Mania Season 23! আপনাদের প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতি, বিশেষত BCS Preparation, আরও উৎসাহিত করতেই আমাদের এই ধারাবাহিক আয়োজন। 

তাই Award Mania-র নতুন এই সিজনে স্বতঃস্ফুর্তভাবে অংশ নিয়ে আগামী ১ অক্টোবর ৩১ অক্টোবর Live MCQ™ অ্যাপে নিয়মিত ফ্রী পরীক্ষা দিন এবং জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার! এবারের আয়োজনে পুরস্কার হিসেবে থাকছে iPad, ঘড়ি, Water Bottle ও টি-শার্টসহ ৩৫১টি পুরস্কার।! 

মোট ৩৫১ জন বিজয়ীর জন্য থাকছে এসব পুরষ্কার। Live MCQ™ অ্যাপের ৩টি বাটনের ৩৩টি পরীক্ষাকে কেন্দ্র করে এই পুরষ্কারগুলো প্রদান করা হবে। যার মধ্যে ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট ৫টি, ডেইলি কুইজ ১৭টি, নতুনদের বিসিএস ১১টি পরীক্ষা নির্ধারণ করা হয়েছে।

এই সময়ের মধ্যে নির্ধারিত পরীক্ষাগুলোতে নিয়মিত অংশগ্রহণ করলেই Award Mania-এর পুরস্কারের জন্য বিবেচিত হওয়ার সুযোগ থাকবে।

গুরুত্বপূর্ণ: পুরস্কারের জন্য নির্দিষ্ট কোনো মার্ক অর্জনের বাধ্যবাধকতা নেই। অর্থাৎ, পরীক্ষায় অংশগ্রহণই প্রধান শর্ত।

Award Mania Season 23-এর বাধ্যতামূলক পরীক্ষা

Award Mania: Season 23-এর জন্য মোট ৩৩টি পরীক্ষা নির্ধারিত রয়েছে।

পরীক্ষার নাম

পরীক্ষার সংখ্যা

ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট

৫টি

ডেইলি কুইজ [২০০ দিন]

১৭টি

নতুনদের বিসিএস প্রস্তুতি

১১টি

মোট

৩৩টি

নির্ধারিত এই ৩৩টি পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণের ভিত্তিতেই বিভিন্ন পুরস্কারের জন্য পরীক্ষার্থীদের বিবেচনা করা হবে।

Award Mania Season 23-এর পুরস্কার

Season 23-এ মোট ৩৫১টি পুরস্কার রয়েছে।

পুরস্কার

সংখ্যা

🥇 iPad

১টি

🕰️ Live MCQ™ ব্র্যান্ডেড দেয়াল ঘড়ি

৫০টি

🫙 Live MCQ™ ব্র্যান্ডেড Water Bottle

১০০টি

👕 Live MCQ™ ব্র্যান্ডেড টি-শার্ট

২০০টি

মোট

৩৫১টি

কেন Award Mania-এর আয়োজন?

বিসিএস, ব্যাংকসহ বাংলাদেশের প্রায় সব চাকরির পরীক্ষাই প্রতিযোগিতামূলক। তাই শুধু বই পড়ে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নিয়মিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের অভ্যাস গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।

নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করলে একজন চাকরিপ্রার্থী

  • পরীক্ষার হলের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন;
  • সময় ব্যবস্থাপনার অনুশীলন করতে পারেন;
  • প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা নিতে পারেন;
  • নিজের ভুল ও দুর্বলতা শনাক্ত করতে পারেন;
  • অন্যান্য পরীক্ষার্থীর তুলনায় নিজের অবস্থান বুঝতে পারেন;
  • ধীরে ধীরে মূল পরীক্ষার জন্য আত্মবিশ্বাস তৈরি করতে পারেন।

Live MCQ™ শুরু থেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রস্তুতিকে গুরুত্ব দিয়ে আসছে। Award Mania-এর অন্যতম উদ্দেশ্য হলো পরীক্ষার্থীদের নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণের অভ্যাস তৈরি করতে উৎসাহিত করা।

এখানে পুরস্কারের জন্য শুধু নির্দিষ্ট মার্ক অর্জনের পরিবর্তে নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়েছে।

Award-Mania-Season-23-Blog-Feature-2.webp

Award Mania Season 23-এর পুরস্কারের শর্ত

🥇 iPad-এর জন্য বিবেচিত হওয়ার শর্ত

Award Mania: Season 23-এর নির্ধারিত ৩৩টি পরীক্ষার সবগুলোতেই অর্থাৎ ১০০% পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।

৩৩টি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১ জন iPad বিজয়ী নির্বাচন করা হবে।

 

🕰️ Live MCQ™ ব্র্যান্ডেড দেয়াল ঘড়ি

দেয়াল ঘড়ির জন্য বিবেচিত হতে হলে নির্ধারিত ৩৩টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৩২টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।

এই শর্ত পূরণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৫০ জন বিজয়ী নির্বাচন করা হবে।

 

🫙Live MCQ™ ব্র্যান্ডেড Water Bottle

Water Bottle-এর জন্য বিবেচিত হতে হলে নির্ধারিত ৩৩টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৩১টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।

এই শর্ত পূরণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০০ জন বিজয়ী নির্বাচন করা হবে।

 

👕 Live MCQ™ ব্র্যান্ডেড টি-শার্ট

টি-শার্টের জন্য বিবেচিত হতে হলে নির্ধারিত ৩৩টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৩০টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।

এই শর্ত পূরণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২০০ জন বিজয়ী নির্বাচন করা হবে।

 

Award Mania-এর অন্যান্য শর্ত

✅ প্রোফাইল সম্পূর্ণ রাখা

Award-এর জন্য বিবেচিত হতে হলে Live MCQ™ প্রোফাইল পরীক্ষার্থীর সঠিক ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সম্পূর্ণ থাকতে হবে।

Award Mania চলাকালীন Live MCQ™ অ্যাপের Edit Profile অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য আপডেট করে রাখুন।

❌ অসম্পূর্ণ বা অনুপযুক্ত তথ্য

কোনো পরীক্ষার্থীর প্রোফাইলে অশালীন, আপত্তিকর বা রুচিহীন ছদ্মনাম অথবা অসম্পূর্ণ/ভুল তথ্য থাকলে তিনি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।

সুন্দর ও রুচিবোধসম্পন্ন ছদ্মনাম গ্রহণযোগ্য হবে। তবে Award Mania চলাকালীন নিজের প্রকৃত নাম দিয়ে প্রোফাইল আপডেট করে রাখা উত্তম।

📱 iPad বিজয়ী

Award Mania Season 23-এর iPad বিজয়ীকে Live MCQ™-এর অফিসিয়াল Facebook Group-এ পোস্ট করে পুরস্কার Claim করতে হবে।

অন্যান্য পুরস্কারের বিজয়ীরা পোস্টে কমেন্ট এবং নির্ধারিত Google Form পূরণের মাধ্যমে পুরস্কার Claim করতে পারবেন।

📦 পুরস্কার পাঠানো

সকল বিজয়ীর পুরস্কার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। এজন্য বিজয়ীদের নির্ধারিত Google Form-এ প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

 

পুরস্কার নির্ধারণী লটারির নিয়ম

পুরস্কার নির্ধারণী লটারি Live MCQ™-এর অফিসিয়াল Facebook Page-এ Facebook Live-এর মাধ্যমে অনুষ্ঠিত হবে।

লটারির ক্ষেত্রে

  • যোগ্য পরীক্ষার্থীদের মধ্য থেকেই বিজয়ী নির্বাচন করা হবে।
  • একজন পরীক্ষার্থী একাধিক পুরস্কারের জন্য নির্বাচিত হলে তিনি উপরের স্তরের পুরস্কারটি রাখবেন।
  • এরপর নিচের স্তরের পুরস্কারের জন্য নতুন বিজয়ী নির্বাচন করা হবে।

এভাবে একই ব্যক্তি একাধিক পুরস্কার নিয়ে যাওয়ার পরিবর্তে আরও বেশি পরীক্ষার্থী পুরস্কার পাওয়ার সুযোগ পাবেন।

🔴 গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য

বিশেষ পরিস্থিতিতে Award Mania-এর পুরস্কার প্রদান সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের অধিকার Live MCQ™ কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

Award Mania Season 23-এ অংশ নিন

Award Mania শুধু পুরস্কার জেতার আয়োজন নয়; নিয়মিত পরীক্ষায় অংশ নিয়ে নিজের প্রস্তুতি যাচাই করারও একটি সুযোগ।

তাই অক্টোবর মাসজুড়ে নিয়মিত পরীক্ষা দিন, নিজের প্রস্তুতির অবস্থান যাচাই করুন এবং ধারাবাহিকতা বজায় রাখুন।

৫১তম ও ৫২তম বিসিএসসহ বিভিন্ন চাকরির প্রস্তুতিতে নিয়মিত পরীক্ষার অভ্যাস গড়ে তুলুন Live MCQ™ অ্যাপে।

🏆 পরীক্ষায় অংশ নিন। প্রস্তুতি যাচাই করুন। ধারাবাহিক থাকুন।

আর সেই ধারাবাহিকতার স্বীকৃতি হিসেবে জিতে নিতে পারেন iPad-সহ ৩৫১টি আকর্ষণীয় পুরস্কারের একটি।

 

আশা করি, Award Mania: Season–23 আপনাদের প্রস্তুতিকে আরও বেগবান করবে। তাই দুর্দান্ত পড়াশোনার পাশাপাশি জিতে নিন iPad-সহ আকর্ষণীয় সব পুরস্কার!

এনরোল করে বেশি বেশি পরীক্ষা দিন, নিজের প্রস্তুতিকে শাণিত করুন!

 

মন্তব্য

মন্তব্য লোড হচ্ছে…

মন্তব্য করতে লগইন করুন

এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন; মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।