৫২তম ও ৫৩তম বিসিএসসহ সকল চাকরির প্রস্তুতি হোক সাশ্রয়ী মূল্যে ৳৩০০ পর্যন্ত ছাড় পেতে ক্লিক করুন
সকল ব্লগ
Results

সাইফার অফিসার রেজাল্ট ২০২৬: গুপ্তসংকেত পরিদপ্তরের বাছাই পরীক্ষার ফল প্রকাশ

সাইফার অফিসার রেজাল্ট ২০২৬: গুপ্তসংকেত পরিদপ্তরের বাছাই পরীক্ষার ফল প্রকাশ

প্রিয় চাকরিপ্রার্থীবৃন্দ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্তসংকেত পরিদপ্তরের দুটি পদের বাছাই (MCQ Type) পরীক্ষার ফল একসাথে প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। ৩ নভেম্বর ২০২৬ প্রকাশিত ফলে "সাইফার অফিসার (৯ম গ্রেড)" পদে ৯৮ জন এবং "সহকারী সাইফার অফিসার (১০ম গ্রেড)" পদে ২১৪ জন লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন। দুটি পদের বাছাই পরীক্ষাই হয়েছিল ২৮ অক্টোবর ২০২৬।

সকল চাকরির বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের Job Circular সেকশন ফলো করুন।

 

একনজরে সাইফার অফিসার বাছাই পরীক্ষার ফল

বিষয়

সাইফার অফিসার

সহকারী সাইফার অফিসার

গ্রেড

৯ম

১০ম

বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর

৫৩ (২৬.০২.২০২৬)

৫৮ (২৬.০২.২০২৬)

বাছাই পরীক্ষা

২৮ অক্টোবর ২০২৬

২৮ অক্টোবর ২০২৬

ফল প্রকাশ

৩ নভেম্বর ২০২৬

৩ নভেম্বর ২০২৬

লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত

৯৮ জন

২১৪ জন

পরীক্ষা গ্রহণকারী

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (নন-ক্যাডার)

 

ফলাফলের বিস্তারিত

দুটি পদেই সরাসরি নিয়োগের লক্ষ্যে ২৮ অক্টোবর বাছাই পরীক্ষা নেওয়া হয়। বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে উত্তীর্ণদের রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে। এই প্রার্থীরা সাময়িকভাবে (Provisionally) লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তির কোনো শর্তে কোনো প্রার্থীর গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে তাঁর প্রার্থিতা বাতিল হবে। প্রকাশিত ফলে যুক্তিসংগত কারণে সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।

আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

সাইফার অফিসার রেজাল্ট দেখার নিয়ম

  1. বিপিএসসির ওয়েবসাইট bpsc.gov.bd-এ যান।
  2. "পরীক্ষাসমূহের নোটিশ ও ফলাফল" মেনু থেকে "নন-ক্যাডার পরীক্ষা" অংশে প্রবেশ করুন।
  3. তালিকা থেকে আপনার পদের নাম (সাইফার অফিসার ৯ম গ্রেড অথবা সহকারী সাইফার অফিসার ১০ম গ্রেড) খুঁজে PDF খুলুন।
  4. PDF-এ আপনার রেজিস্ট্রেশন নম্বর খুঁজে দেখুন।

ফল কমিশনের নোটিশ বোর্ডেও পাওয়া যাবে।

লিখিত পরীক্ষা কবে

লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। কমিশন জানিয়েছে, এসব তথ্য পরে বিপিএসসির ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। তাই উত্তীর্ণ প্রার্থীদের নিয়মিত bpsc.gov.bd দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

লিখিত পরীক্ষার প্রস্তুতি যেভাবে নেবেন

বাছাই পরীক্ষা পার হওয়ার পর লিখিত পরীক্ষাই এখন মূল ধাপ। বিপিএসসির নন-ক্যাডার লিখিত পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও পদসংশ্লিষ্ট বিষয় থাকে। কয়েকটি পরামর্শ:

  • বাংলা ও ইংরেজি রচনা, অনুবাদ ও পত্রলিখন নিয়মিত হাতে লিখে অনুশীলন করুন।
  • গণিতে লিখিত সমাধানের ধাপগুলো পরিষ্কারভাবে লেখার অভ্যাস করুন।
  • সাধারণ জ্ঞানে সাম্প্রতিক বিষয়, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য গুছিয়ে নিন।
  • লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা হবে, তাই প্রস্তুতির শুরু থেকেই ভাইভার জন্য নিজের পরিচয় ও পদসংশ্লিষ্ট প্রশ্নের উত্তর গুছিয়ে রাখুন। এ বিষয়ে কাজে আসবে আমাদের চাকরির ভাইভা প্রস্তুতি গাইডলাইন।

Live MCQ™ দিয়ে প্রস্তুতি

সহকারী সাইফার অফিসার পদের বাছাই পরীক্ষার মূল প্রশ্নের ওপর ফ্রি লাইভ পরীক্ষা নেওয়া হয়েছে Live MCQ™ অ্যাপের "জব সল্যুশন [৯ম-১৩তম গ্রেড]" সেকশনে। এখানে প্রশ্নগুলো ব্যাখ্যাসহ দেখে নিজের ভুলগুলো শুধরে নিতে পারবেন। অন্যান্য নন-ক্যাডার পরীক্ষার প্রশ্নও পাবেন জব সল্যুশন সেকশনে। লিখিত অংশের অনুশীলনের জন্য Live Written অ্যাপে পরীক্ষা দিয়ে খাতা মূল্যায়ন করিয়ে নিতে পারবেন।

FAQ

সাইফার অফিসার (৯ম গ্রেড) বাছাই পরীক্ষায় কতজন উত্তীর্ণ হয়েছেন?

লিখিত পরীক্ষার জন্য ৯৮ জন সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।

সহকারী সাইফার অফিসার (১০ম গ্রেড) পদে কতজন উত্তীর্ণ?

লিখিত পরীক্ষার জন্য ২১৪ জন সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।

ফল কবে প্রকাশিত হয়েছে?

৩ নভেম্বর ২০২৬ বিপিএসসি দুটি পদের ফল প্রকাশ করেছে।

সাইফার অফিসার লিখিত পরীক্ষা কবে?

এখনো ঘোষণা হয়নি। স্থান, তারিখ ও সময়সূচি পরে বিপিএসসির ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে।

ফল কোথায় দেখব?

বিপিএসসির ওয়েবসাইট bpsc.gov.bd-এর নন-ক্যাডার পরীক্ষার নোটিশ অংশে এবং কমিশনের নোটিশ বোর্ডে।

মন্তব্য

মন্তব্য লোড হচ্ছে…

মন্তব্য করতে লগইন করুন

এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন; মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।