৪৮তম বিসিএস স্বাস্থ্য প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি । পরীক্ষার তারিখ- ১৮ জুলাই
প্রিয় চিকিৎসকবন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিসিএস স্বাস্থ্য প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ৪৮তম স্পেশাল…
প্রিয় চিকিৎসকবন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিসিএস স্বাস্থ্য প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ৪৮তম স্পেশাল বিসিএস [স্বাস্থ্য] প্রিলিমিনারি পরীক্ষা ১৮ জুলাই তারিখেই অনুষ্ঠিত হবে। ১ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। পরবর্তীতে ৯ জুলাই ২০২৫ তারিখে পিএসসি কতৃক প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৮তম বিসিএস স্বাস্থ্য লিখিত পরীক্ষার (MCQ Type) পরীক্ষার আসন বিন্যাস, সময়সূচি ও নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এক নজরে বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে: ১৮ জুলাই ২০২৫, শুক্রবার
- সময়সীমা: সকাল ১০টা থেকে দুপুর ১২টা (মোট ২ ঘণ্টা)
- প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক: http://bpsc.teletalk.com.bd/bcs48/admitcard/index.php
৪৮তম স্পেশাল বিসিএস লিখিত পরীক্ষার (MCQ Type) আসন বিন্যাস, সময়সূচি ও নির্দেশনা
৪৮তম বিসিএস স্বাস্থ্য প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

মন্তব্য
মন্তব্য লোড হচ্ছে…
মন্তব্য করতে লগইন করুন
এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন; মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।