৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ | 47th BCS Final Result
২৮শে জুন ২০২৬ তারিখে প্রকাশিত হলো ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল - 47th BCS Result। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ…
২৮শে জুন ২০২৬ তারিখে প্রকাশিত হলো ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল - 47th BCS Result। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে মোট ১৩২০ এবং ২০১ জন প্রার্থীকে সাময়িকভাবে (Provisionally) মনোনয়ন প্রদান করা হয়েছে। যারা এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাদের জন্য নিচে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হলো।
একনজরে ৪৭তম বিসিএস ফলাফল - 47th BCS Result
- পরীক্ষার নাম: ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪
- প্রকাশকারী সংস্থা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)
- ফলাফল প্রকাশের তারিখ: ২৮শে জুন ২০২৬ (১৪ই আষাঢ় ১৪৩৩)
- মোট শূন্য পদ: ৩৬৬৩টি (ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে)
- ক্যাডার পদে মনোনীত: ১৩২০ জন
- নন-ক্যাডার পদে মনোনীত: ২০১ জন
- মোট মনোনীত: ১৫২১ জন
- মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি: ২৩৪৩টি পদে (যোগ্য প্রার্থীর অভাবে)
- মনোনয়নের ধরন: সাময়িক (Provisional)
গুরুত্বপূর্ণ নোট: এই মনোনয়ন কোনো প্রার্থীর চাকরি প্রাপ্তির নিরঙ্কুশ নিশ্চয়তা প্রদান করে না। চূড়ান্ত নিয়োগের আগে স্বাস্থ্য পরীক্ষা, সনদ যাচাই ও প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই সম্পন্ন করতে হবে।
ক্যাডার, নন-ক্যাডার ভিত্তিক বিস্তারিত ফলাফল
(অ) ক্যাডার পদ
ক. সাধারণ ক্যাডারসমূহ
| ক্যাডার | মনোনীত সংখ্যা |
|---|---|
| বি.সি.এস. (প্রশাসন) | ২০০ জন |
| বি.সি.এস. (পররাষ্ট্র বিষয়ক) | ২৫ জন |
| বি.সি.এস. (পুলিশ) | ১৫০ জন |
| বি.সি.এস. (আনসার) | ৮ জন |
| বি.সি.এস. (নিরীক্ষা ও হিসাব) | ২৩ জন |
| বি.সি.এস. (কর) | ১০৪ জন |
| বি.সি.এস. (শুল্ক ও আবগারি) | ৫০ জন |
| বি.সি.এস. (সমবায়) | ৪ জন |
| বি.সি.এস. (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক) | ৪ জন |
| বি.সি.এস. (তথ্য) — সহকারী পরিচালক/তথ্য অফিসার ও সমমান | ২২ জন |
| বি.সি.এস. (তথ্য) — সহকারী পরিচালক (অনুষ্ঠান) | ১৪ জন |
| বি.সি.এস. (তথ্য) — সহকারী বার্তা নিয়ন্ত্রক | ৭ জন |
| বি.সি.এস. (ডাক) | ১৩ জন |
| বি.সি.এস. (পরিবার পরিকল্পনা) | ৬২ জন |
| বি.সি.এস. (খাদ্য) | ১ জন |
খ. প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডার
| ক্যাডার / পদ | মনোনীত সংখ্যা |
|---|---|
| বি.সি.এস. (পরিসংখ্যান) | ৭ জন |
| বি.সি.এস. (রেলওয়ে প্রকৌশল) — সহকারী নির্বাহী প্রকৌশলী | ৩ জন |
| বি.সি.এস. (রেলওয়ে প্রকৌশল) — সহকারী যন্ত্র প্রকৌশলী | ২ জন |
| বি.সি.এস. (রেলওয়ে প্রকৌশল) — সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক | ১ জন |
| বি.সি.এস. (রেলওয়ে প্রকৌশল) — সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী | ৩ জন |
| বি.সি.এস. (সড়ক ও জনপথ) — সহকারী প্রকৌশলী (সিভিল) | ১ জন |
| বি.সি.এস. (বন) — সহকারী বন সংরক্ষক | ৫ জন |
| বি.সি.এস. (মৎস্য) — উপজেলা মৎস্য কর্মকর্তা | ১৪ জন |
| বি.সি.এস. (পশুসম্পদ) — ভেটেরিনারি সার্জন ও সমমান | ৫৪ জন |
| বি.সি.এস. (পশুসম্পদ) — বৈজ্ঞানিক অফিসার ও সমমান | ১৭ জন |
| বি.সি.এস. (কৃষি) — কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও সমমান | ৯২ জন |
| বি.সি.এস. (কৃষি) — বৈজ্ঞানিক কর্মকর্তা (মৃত্তিকা সম্পদ) | ১ জন |
| বি.সি.এস. (কৃষি) — সহকারী পরিচালক/কৃষি বিপণন কর্মকর্তা | ২৮ জন |
| বি.সি.এস. (স্বাস্থ্য) — সহকারী সার্জন | ১৩৫ জন |
| বি.সি.এস. (স্বাস্থ্য) — সহকারী ডেন্টাল সার্জন | ২৮ জন |
| বি.সি.এস. (পরিবার পরিকল্পনা) — মেডিক্যাল অফিসার | ৪ জন |
| বি.সি.এস. (গণপূর্ত) — সহকারী প্রকৌশলী (সিভিল) | ৫ জন |
| বি.সি.এস. (গণপূর্ত) — সহকারী প্রকৌশলী (ই/এম) | ১২ জন |
গ. বি.সি.এস. (সাধারণ শিক্ষা) — সরকারি সাধারণ কলেজসমূহের জন্য প্রভাষক পদ
| বিষয় | মনোনীত সংখ্যা |
|---|---|
| বাংলা | ৮ জন |
| ইংরেজি | ৩০ জন |
| রাষ্ট্রবিজ্ঞান | ৯ জন |
| দর্শন | ২ জন |
| অর্থনীতি | ১৮ জন |
| প্রাণিবিদ্যা | ৮ জন |
| ইতিহাস | ১১ জন |
| সমাজকল্যাণ | ৯ জন |
| রসায়ন | ১৮ জন |
| ইসলামী শিক্ষা | ৭ জন |
| ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ৮ জন |
| পদার্থবিদ্যা | ৩ জন |
| উদ্ভিদবিদ্যা | ১২ জন |
| সমাজবিজ্ঞান | ৫ জন |
| গণিত | ১ জন |
| ভূগোল | ১৬ জন |
| হিসাববিজ্ঞান | ৩ জন |
| মার্কেটিং | ১ জন |
| ব্যবস্থাপনা | ৩ জন |
| ফিন্যান্স ও ব্যাংকিং | ১৬ জন |
| মনোবিজ্ঞান | ৩ জন |
| কৃষিবিজ্ঞান | ২ জন |
| পরিসংখ্যান | ১৮ জন |
| সংস্কৃত | ১ জন |
| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ২ জন |
ঘ ও ঙ. শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও মাদ্রাসা-ই-আলিয়া
| পদ | মনোনীত |
|---|---|
| প্রভাষক (শিক্ষা) — শিক্ষক প্রশিক্ষণ কলেজ | ২ জন |
| প্রভাষক (আরবি) — মাদ্রাসা | ১ জন |
| প্রভাষক (বাংলা) — মাদ্রাসা | ১ জন |
| প্রভাষক (অর্থনীতি) — মাদ্রাসা | ১ জন |
(আ) নন-ক্যাডার পদ
বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নন-ক্যাডারভুক্ত ৯ম, ১০ম ও ১২তম গ্রেডের মোট ২০১টি শূন্য পদে ২০১ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
ক. ৯ম গ্রেডের পদ
| মন্ত্রণালয়/বিভাগ | পদের নাম | মনোনীত |
|---|---|---|
| খাদ্য মন্ত্রণালয় | গবেষণা কর্মকর্তা | ২ জন |
| খাদ্য অধিদপ্তর | উপজেলা খাদ্য নিয়ন্ত্রক/সমমান | ১০ জন |
| সমবায় অধিদপ্তর | সহকারী প্রোগ্রামার | ৩ জন |
| বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো | পরিসংখ্যান কর্মকর্তা | ৬ জন |
| জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) | সহকারী প্রোগ্রামার | ১ জন |
| জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) | সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী | ১ জন |
| মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট | বৈজ্ঞানিক কর্মকর্তা | ৪ জন |
| ডাক অধিদপ্তর | হিসাবরক্ষণ কর্মকর্তা | ১ জন |
| আর্থিক প্রতিষ্ঠান বিভাগ | সহকারী প্রোগ্রামার | ১ জন |
| পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় | গবেষণা কর্মকর্তা | ১ জন |
| বিস্ফোরক পরিদপ্তর | সহকারী প্রোগ্রামার | ১ জন |
| বিস্ফোরক পরিদপ্তর | সহকারী বিস্ফোরক পরিদর্শক | ২ জন |
| মহিলা বিষয়ক অধিদপ্তর | সহকারী পরিচালক | ১ জন |
| মহিলা বিষয়ক অধিদপ্তর | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা | ৪ জন |
| মহিলা বিষয়ক অধিদপ্তর | প্রোগ্রাম অফিসার | ১ জন |
| সড়ক ও জনপথ অধিদপ্তর | হিসাব রক্ষণ কর্মকর্তা | ১ জন |
| সড়ক ও জনপথ অধিদপ্তর | সহকারী বৃক্ষপালনবিদ | ১ জন |
খ. ১০ম গ্রেডের পদ
| মন্ত্রণালয়/বিভাগ | পদের নাম | মনোনীত |
|---|---|---|
| খাদ্য অধিদপ্তর | খাদ্য পরিদর্শক/সমমান | ৪৪ জন |
| খাদ্য অধিদপ্তর | সুপারভাইজার | ১ জন |
| পরিবার পরিকল্পনা অধিদপ্তর | সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা | ৫৮ জন |
| নির্বাচন কমিশন সচিবালয় | সহকারী উপজেলা/থানা নির্বাচন অফিসার | ১৯ জন |
| জাতীয় রাজস্ব বোর্ড | কর পরিদর্শক | ৩১ জন |
| সড়ক ও জনপথ অধিদপ্তর | সহকারী লাইব্রেরিয়ান | ১ জন |
গ. ১২তম গ্রেডের পদ
| মন্ত্রণালয়/বিভাগ | পদের নাম | মনোনীত |
|---|---|---|
| সড়ক ও জনপথ অধিদপ্তর | সহকারী গবেষণা কর্মকর্তা | ৬ জন |
মনোনয়নের গুরুত্বপূর্ণ শর্তাবলি
১. মনোনয়নটি সাময়িক (Provisional) চূড়ান্ত নিয়োগের আগে সংযুক্ত সনদ ও ডকুমেন্টস যাচাই করা হবে।
২. আবেদনে জ্ঞাতসারে মিথ্যা তথ্য, জাল সার্টিফিকেট বা প্রতারণার আশ্রয় নিলে মনোনয়ন বাতিল হবে এবং ফৌজদারি আইনে সোপর্দ হতে পারে।
৩. ক্যাডার পদে মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে গঠিত মেডিক্যাল বোর্ড দ্বারা সম্পন্ন হবে।
৫. প্রকাশিত মনোনয়নে ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে।
পিডিএফ ডাউনলোড
BPSC অফিশিয়াল ওয়েবসাই এবং টেলিটক জবসের অফিশিয়াল ওয়বসাইট থেকে খুব সহজেই ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলের অফিশিয়াল পিডিএফ ডাউনলোড করতে পারবেন। এছাড়া খুব সহজেই ৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলের অফিশিয়াল পিডিএফ ডাউনলোড করতে নিচের Download NOW বাটনে ক্লিক করুন।
মন্তব্য
মন্তব্য লোড হচ্ছে…
মন্তব্য করতে লগইন করুন
এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন; মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।