৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন, আজ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ৪৭তম বিসিএস…
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন, আজ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আপনারা যারা বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিশেষত তাদের ক্ষেত্রে মূল পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা মূল পরীক্ষার প্রশ্নের উপর ধারণা থাকলে প্রশ্নের ধরণ, মানবন্টন বুঝে সে অনুসারে কিভাবে প্রস্তুতি নিতে হবে কেমন সময় নিতে হবে ইত্যাদি বিস্তারিত বিষয়সমূহে স্পষ্ট ধারণা পাওয়া যায়। আজকের ব্লগে আমরা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রটি প্রকাশ করেছি।
উল্লেখ্য যে, আজ রাত ১২টা থেকে Live MCQ অ্যাপে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের উপর লাইভ পরীক্ষা নেয়া হবে। পরবর্তীতে পরীক্ষার পরদিন উক্ত মূল পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান প্রকাশ করা হবে।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন







৪৭তম বিসিএস মূল প্রশ্নপত্রের উপর লাইভ পরীক্ষা
প্রশ্ন সংখ্যা: ২০০
’লুই ভণই গুরু পুছিঅ জান।’- এখানে ’ভণই’ শব্দের অর্থ কী?
- বলে
- ভাবে
- চায়
- দেখে
’শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের অংশ নয় কোনটি?
- নৌকা খণ্ড
- হার খণ্ড
- রাধা বিরহ
- প্রণয় খণ্ড
বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায় -
- যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে
- যে স্বরধ্বনি উচ্চারণে জিভ উঁচু হয়
- যে স্বরধ্বনি অবিকৃতভাবে উচ্চারিত হয়
- যে স্বরধ্বনি উচ্চারণে বিকৃতি ঘটে
মনোয়েল দ্যা আসসুম্পসাঁও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন?
- ২-৩ বছর
- ৫-৭ বছর
- ৯-১০ বছর
- ১৪-১৫ বছর
'আলালের ঘরের দুলাল' প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?
- বিবিধার্থ সংগ্রহ
- সংবাদ প্রভাকর
- মাসিক পত্রিকা
- বঙ্গদর্শন
'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।'- কোন কবিতার অংশ?
- পরার্থে
- পাছে লোকে কিছু বলে
- বড় কে
- সুখ
কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি?
- অগ্নিবীণা
- বিষের বাঁশি
- ভাঙার গান
- চন্দ্রবিন্দু
জসীম উদ্দীনের 'কবর' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
- বালুচর
- রাখালী
- ধানক্ষেত
- মা যে জননী কান্দে
গৌড়ী প্রাকৃত বলতে বোঝায়-
- গৌড় অঞ্চলের মুখের ভাষা
- গৌড় সাহিত্যের স্বাভাবিক রীতি
- গৌড় ভাষার লিখিত নমুনা
- গৌড় ভাষার বিকৃত উচ্চারণ
'Glossary' শব্দের বাংলা পরিভাষা-
- জ্ঞাপনপত্র
- সর্বসাকল্যে
- শব্দার্থপঞ্জি
- গুদামজাত
'ঐক্যমত' শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়?
- মতের ঐক্য - এভাবে সমাসসাধিত ধরলে
- একমত+য - এভাবে প্রত্যয়সাধিত ধরলে
- ঐক্য+মত - এভাবে উপসর্গসাধিত ধরলে
- ঐক্যমত শব্দটিকে পারিভাষিক শব্দ ধরলে
১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল-
- বানানকে উচ্চারণের কাছাকাছি নেওয়া
- বানানের ঐতিহ্যকে বজায় রাখা
- বানানের নিয়ম প্রণয়ন করা
- বানানে বিকল্প বর্জন করা
অভিধানে ং, ঃ, ঁ, - এই বর্ণগুলোর অবস্থান কোথায়?
- স্বরবর্ণের আগে
- স্বরবর্ণের শেষে
- ব্যঞ্জনবর্ণের শেষে
- এদের নির্দিষ্ট অবস্থান নেই
পূর্ববঙ্গীয় উচ্চারণে 'স্মরণ' শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে?
- স-এর উচ্চারণ শ হয়ে যায়
- ণ-এর উচ্চারণ ন হয়ে যায়
- ম-ফলার উচ্চারণ ম হয়ে যায়
- শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না
'গড্ডলিকা প্রবাহ' বাগ্ধারার 'গড্ডল' শব্দের অর্থ কী?
- নদী
- স্রোত
- ভেড়া
- মশা
'এমন পিরিতি কভু নাহি দেখি শুনি।/পরানে পরান বান্ধা আপনা আপনি।।' কার লেখা?
- বিদ্যাপতি
- চণ্ডীদাস
- জ্ঞানদাস
- গোবিন্দদাস
ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো-
- সংস্কৃত বইয়ের অনুবাদ
- ফারসি বইয়ের অনুবাদ
- ইংরেজি বইয়ের অনুবাদ
- পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ
সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম?
- বাংলা কাব্য
- দিবারাত্রির কাব্য
- শেষের কবিতা
- নদী ও নারী
'বিরাট গরু-ছাগলের হাট' - ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন?
- বিরাট শব্দটি হাটকে বিশেষিত করছে
- বিরাট শব্দটি গরু-ছাগলকে বিশেষিত করছে
- বিশেষণের অবস্থান যে-কোনো জায়গায় হতে পারে
- বহুল ব্যবহারে প্রয়োগ-অশুদ্ধতা হারিয়েছে
'অজর' শব্দের বিপরীত কোনটি?
- অমলিন
- বার্ধক্য
- অমর
- ব্যাধিগ্রস্ত
সঠিক উত্তর: বাতিল করা হয়েছে
ব্যাখ্যা দেখুন
Live MCQ Analytics™:
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
'ব্যাং' শব্দটি 'ং' দিয়ে লিখতে হবে, কারণ-
- এর হসন্ত উচ্চারণ ং হয়
- ্যা-এর পর ং হয়
- ' ং’ বাংলা ভাষার নিজস্ব বর্ণ
- ব্যাং একটি একাক্ষর শব্দ
'সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না।'-এই বাক্য কী কারণে ত্রুটিপূর্ণ?
- বানান ভুল আছে
- বাক্যের পদবিন্যাস যথাযথ নয়
- অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি
- বিশেষ্য-বিশেষণের অপপ্রয়োগ ঘটেছে
'নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে'-এখানে 'নিত্য' শব্দের প্রতিশব্দ কোনটি?
- অতিশয়
- চিরন্তন
- প্রকৃতি
- অহরহ
বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কীভাবে?
- কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী
- অর্থ ও ভাব অনুযায়ী
- বর্গ বা গুচ্ছ আকারে
- স্বাধীন পদের পরিচয় নিয়ে
বাংলা একাডেমির 'আধুনিক বাংলা অভিধানে'র সম্পাদক কে?
- আনিসুজ্জামান
- আবু ইসহাক
- মনসুর মুসা
- জামিল চৌধুরি
কোন মঙ্গলকাব্যে ঐতিহাসিক চরিত্র আছে?
- মনসামঙ্গল
- চণ্ডীমঙ্গল
- অন্নদামঙ্গল
- ধর্মমঙ্গল
কোন্ কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন?
- পদ্মাবতী
- হপ্তপয়কর
- সিকান্দরনামা
- তোহ্ফা
'তুরস্ক-ভ্রমণ' কার লেখা?
- ইসমাইল হোসেন সিরাজী
- সৈয়দ মুজতবা আলী
- আবু জাফর শামসুদ্দীন
- শামসুদ্দীন আবুল কালাম
সৈয়দ ওয়ালীউল্লাহ্র 'চাঁদের অমাবস্যা' উপন্যাসে কোন জীবনদর্শনের রূপায়ণ ঘটেছে?
- মার্কসবাদ
- বাস্তববাদ
- অস্তিত্ববাদ
- পরাবাস্তববাদ
'প্রভাতফেরির মিছিল যাবে/ ছড়াও ফুলের বন্যা,/ বিষাদগীতি গাইছে পথে/ তিতুমীরের কন্যা।' - কার লেখা?
- শামসুর রাহমান
- আল মাহমুদ
- আহসান হাবীব
- আবদুল গাফ্ফার চৌধুরী
'হরফের ছড়া' কার লেখা বর্ণশিক্ষার বই?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- রবীন্দ্রনাথ ঠাকুর
- ফররুখ আহমদ
- বন্দে আলী মিয়া
'রক্তকরবী' নাটকের অন্তর্গত বিষয় কী?
- নতুনের জয়গান গাওয়া
- সামন্তবাদের বিলুপ্তি দেখানো
- শ্রমিকদের অপ্রাপ্তি তুলে ধরা
- পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো
মীর মশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়?
- তিন খণ্ডে 'বিষাদ-সিন্ধু' রচনা করেন
- নিজের জীবনী রচনা করেন
- জমিদারি দেখাশোনার কাজ করেছেন
- বিবি কুলসুম তাঁর প্রথম স্ত্রী
জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়?
- ঝরাপালক
- রূপসী বাংলা
- বনলতা সেন
- সাতটি তারার তিমির
'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?' কোন উপন্যাসে আছে?
- বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'
- রবীন্দ্রনাথের 'গোরা'
- শরৎচন্দ্রের 'চরিত্রহীন'
- বিভূতিভূষণের 'আরণ্যক'
A speech made without any previous thought, preparation or practice is called a/an ______.
- free speech
- extempore speech
- maiden speech
- rousing speech
Which one has the identical singular and plural form?
- Memorandum
- Stimulus
- Dice
- Oasis
Select the sentence in which 'fast' is an adverb:
- Don't drive so fast!
- Technology is expanding at a fast pace.
- Muslims fast during Ramadan.
- Ushashi went on a 24-hour fast to detox.
'It was a cowardly attack on a defenceless man.' Here 'cowardly' is a/an ______.
- adverb
- adjective
- noun
- conjunction
'The river flows past the village.' Here 'past' is a/an-
- noun
- verb
- adverb
- preposition
'Ihana sleeps only for four hours a night.' In this sentence the verb 'sleeps' is ______ .
- causative
- intransitive
- transitive
- factitive
'He started teaching Hamlet.' Here 'teaching' is a/an-
- participle
- infinitive
- verbal noun
- gerund
Fill in the blank with the appropriate preposition: 'She was married _______ a rich man'.
- with
- to
- of
- off
Which gender is the word 'sibling"?
- Masculine
- Feminine
- Neuter
- Common
Find out the correctly spelt word:
- reminiscence
- reminescence
- remeniscence
- reminicence
The idiom 'smell a rat' means to _______.
- detect bad smell
- be in a bad mood
- suspect something wrong
- see hidden meaning
Select the synonym for 'inclement':
- affable
- mild
- rough
- genial
Tell me frankly why you did this. the underlined part is a/an-
- adjective clause
- noun clause
- adverbial clause
- adverbial phrase
The prefix 'non' can be added to ______.
- office
- regular
- partisan
- obey
Identify the correct passive form: 'I heard her sing.'
- She was heard sing by me.
- She was heard to be sung by me.
- She was heard sung by me.
- She was heard to sing by me.
Which sentence is correct?
- One of my sisters are a nurse.
- One of my sister is a nurse.
- One of my sisters is a nurse.
- One of my sister's are a nurse.
Select the right determiner: 'She works as ______ FBI analyst.'
- a
- an
- the
- none of the above
'We met Medha carrying a bouquet of red roses.' Here 'carrying' is a/an ______.
- gerund
- infinitive
- verbal noun
- participle
'Five years have passed since his father died'. Identify the correct simple form of the sentence from the following options:
- His father has died five years ago.
- His father died five years ago.
- His father has died for five years.
- His father died since five years.
Choose the antonym of 'controversy':
- contention
- bickering
- unanimity
- dispute
'For God's sake hold your tongue, and let me love.' This line is taken from the poem ______.
- To His Coy Mistress
- The Canonization
- The Definition of Love
- The Sun Rising
The one-act play 'Riders to the Sea' was written by ______.
- G. B. Shaw
- Oscar Wilde
- J. M. Synge
- John Galsworthy
'Neither a borrower nor a lender be, For loan oft loses both itself and friend.' This extract is taken from Shakespeare's play _______ .
- Macbeth
- King Lear
- Measure for Measure
- Hamlet
Who composed the elegiac poem 'Thyrsis'?
- Thomas Gray
- Matthew Arnold
- John Milton
- P. B. Shelley
Who is the writer of the famous essay 'Tradition and the Individual Talent'?
- George Orwell
- Aldous Leonard Huxley
- T. S. Eliot
- Francis Bacon
'Our sweetest songs are those that tell of saddest thought.' -This oft-quoted line occurs in Shelley's notable poem _____ .
- To a Skylark
- Ode to the West Wind
- Adonais
- The Cloud
Who authored the futuristic novel 'Brave New World'?
- E. M. Forster
- Virginia Woolf
- Aldous Leonard Huxley
- Graham Greene
'Good fences make good neighbors'. -The line was written by _______ .
- Robert Graves
- Robert Frost
- Ezra Pound
- Carl Sandburg
'Cowards die many times before their deaths: The valiant never taste of death but once'. In which play of Shakespeare do you find this quote?
- Julius Caesar
- Romeo and Juliet
- The Tempest
- Twelfth Night
'Knowledge comes, but wisdom lingers.' This quote is extracted from Tennyson's poem titled ______ .
- Morte d' Arthur
- The Lotos-Eaters
- Tithonus
- Locksley Hall
The tragedy 'Samson Agonistes' was penned by ______.
- Christopher Marlowe
- Henrick Ibsen
- John Milton
- Arthur Miller
Who is the playwright of the absurd drama 'Waiting for Godot'?
- Jean Genet
- Samuel Beckett
- Harold Pinter
- Tom Stoppard
'It's strange - but true; for truth is always strange; Stranger than fiction. This quote is taken from a poem of _____. [Correct: Tis strange,- but true.....]
- Mark Twain
- Robert Herrick
- Lord Byron
- Franz Kafka
Who wrote the novella 'Heart of Darkness'?
- Joseph Conrad
- Doris Lessing
- John Osborne
- Thomas Hardy
Who was the writer of the autobiographical as well as political essay 'Shooting and Elephant'? [Correct: Shooting an Elephant]
- Francis Bacon
- George Orwell
- Joseph Addison
- Charles Lamb
কোন মুসলিম চিন্তাবিদ প্রথম 'দ্বি-জাতি তত্ত্ব' সম্পর্কে স্পষ্ট ধারণা দেন?
- আল্লামা ইকবাল
- সৈয়দ আহমদ খান
- মোহাম্মদ আলী জিন্নাহ
- মওলানা আকরম খাঁ
কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
- ১৯৫২
- ১৯৫৪
- ১৯৫৬
- ১৯৬৯
'তমদ্দুন মজলিস'-এর নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের শিক্ষক ছিলেন?
- রসায়ন বিজ্ঞান
- গণিত
- ইতিহাস
- পদার্থ বিজ্ঞান
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান 'জল্লাদের দরবার' এর রচিয়তা কে ছিলেন?
- কল্যাণ মিত্র
- রাজু আহমেদ
- এম আর আকতার মুকুল
- নারায়ণ ঘোষ (মিতা)
কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহিদ হন?
- ১৮ জানুয়ারি ১৯৬৯
- ২০ জানুয়ারি ১৯৬৯
- ২২ জানুয়ারি ১৯৬৯
- ২৪ জানুয়ারি ১৯৬৯
'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদক কে?
- কৃষ্ণচন্দ্র মজুমদার
- সিকান্দর আবু জাফর
- শামসুর রাহমান
- রামানন্দ চট্টোপাধ্যায়
সেরিকালচার বলতে বোঝায়-
- তুলা চাষ
- নীল চাষ
- রেশম পোকা চাষ
- তামাক চাষ
ছায়া প্রেমী (shadow loving) অর্থনৈতিক ফসল কোনটি?
- আখ
- তামাক
- ধান
- চা
বিগত ৫০ বছরে বাংলাদেশে কোন্ ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে?
- ভূট্টা
- পাট
- ধান
- গোল আলু
২০২২ সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা-
- প্রায় উনিশ কোটি
- প্রায় সাড়ে ষোলো কোটি
- প্রায় আঠারো কোটি
- প্রায় সতেরো কোটি
ক্ষুদ্রঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত-
- দারিদ্র হ্রাস করে
- ভিক্ষাবৃত্তি হ্রাস করে
- নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে
- নারীর অংশগ্রহণ হ্রাস করে
বর্তমানে পৃথিবীর কোন্ দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে?
- সৌদি আরব
- মালয়েশিয়া
- সংযুক্ত আরব আমিরাত
- ইতালি
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতির সহনশীল মাত্রা হলো-
- ০৬-০৮ শতাংশ
- ০১-০৫ শতাংশ
- ০৯-১২ শতাংশ
- ১৩-১৫ শতাংশ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয়-
- যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ায়
- যুক্তরাষ্ট্র ও ভারতে
- যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে
- শ্রীলংকা ও ফিলিপাইনে
অর্থ পাচারের কারণ নয় কোনটি?
- অবৈধভাবে উপার্জিত অর্থ গোপন করা
- কর ফাঁকি না দেয়া
- কোম্পানির মুনাফা লুকানো
- দেশে বিনিয়োগ পরিস্থিতি না থাকা
বাংলাদেশ কোন্ দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানী করে?
- মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া
- ভারত ও চীন
- জার্মানি ও ভিয়েতনাম
- আর্জেন্টিনা ও ব্রাজিল
বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি?
- বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া
- অভ্যন্তরীণ জ্বালানীর মূল্যবৃদ্ধি
- দুর্বল মুদ্রানীতি
- টাকার অবমূল্যায়ন
বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম-
- ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড
- যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড
- পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড
- ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড
কোন অনুচ্ছেদ মূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলি পরিবর্তনযোগ্য নয়?
- অনুচ্ছেদ ৭
- অনুচ্ছেদ ৮
- অনুচ্ছেদ ৭(
- অনুচ্ছেদ ৭(
বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা-
- প্রেসিডেন্ট
- জাতীয় সংসদ
- বাংলাদেশ সুপ্রীম কোর্ট
- হাই কোর্ট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে-
- পঞ্চদশ
- দ্বাদশ
- একাদশ
- ত্রয়োদশ
জুলাই শহিদ দিবস কোনটি?
- ০১ জুলাই
- ২৯ জুলাই
- ০৫ আগস্ট
- ১৬ জুলাই
বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন?
- ২০২৪ সালের ০৫ আগস্ট
- ২০২৪ সালের ০৮ আগস্ট
- ২০২৪ সালের ০৬ আগস্ট
- ২০২৪ সালের ০৯ আগস্ট
বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারী করা হয়েছে?
- ৫ বার
- ৩ বার
- ৪ বার
- ৭ বার
ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিণত হয়?
- ০৭ মার্চ ১৯১৭
- ১৮ মার্চ ১৯২০
- ২১ মার্চ ১৯১৯
- ১১ মার্চ ১৯১৮
একুশে পদক ও স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন-
- ভাস্কর শামীম শিকদার
- ভাস্কর হামিদুর রহমান
- ভাস্কর নিতুন কুণ্ডু
- ভাস্কর নভেরা আহমেদ
বাংলাদেশের প্রশাসনিক কাঠামো-
- বিকেন্দ্রীভূত
- ফেডারেল
- রাজতান্ত্রিক
- কেন্দ্রীভূত
টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন-
- সাকিব-আল-হাসান
- মমিনুল হক
- নাজমুল হোসেন শান্ত
- মুশফিকুর রহিম
১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন্ পত্রিকাটি নিষিদ্ধ ছিল?
- দৈনিক ইত্তেফাক
- বাংলাদেশ অবজার্ভার
- দৈনিক গণকণ্ঠ
- বাংলাদেশ টাইমস
ওয়াসফিয়া নাজরীন বিখ্যাত-
- অ্যাথলেট হিসেবে
- ক্রিকেটার হিসেবে
- এভারেস্টজয়ী হিসেবে
- নারী উদ্যোক্তা হিসেবে
সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া ৩৫০০ বছরের পুরোনো শহরের নাম কী?
- মাচুপিচু
- কোরাল
- পেনিকো
- কুস্কো
১৯৪৭ সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়?
- ১৮০ নং প্রস্তাব
- ১৮১ নং প্রস্তাব
- ১৬০ নং প্রস্তাব
- ১৬১ নং প্রস্তাব
নিম্নের কোন দেশটি 'গোলান হাইটস্' বিরোধের একটি পক্ষ?
- লেবানন
- জর্ডান
- সিরিয়া
- সৌদি আরব
নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল?
- সিন্ধু সভ্যতা
- মিশরীয় সভ্যতা
- গ্রিক সভ্যতা
- অ্যাসেরীয় সভ্যতা
ন্যাটো (NATO) চার্টারের কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ আছে?
- আর্টিকেল-২
- আর্টিকেল-৩
- আর্টিকেল-৫
- আর্টিকেল-৬
রোম সংবিধি (Rome Statute) এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়?
- International Court of Justice (ICJ)
- International Criminal Court (ICC)
- International Atomic Energy Agency (IAEA)
- European Union (EU)
কোন দেশগুলো মেডিসিন লাইন/সীমানা দ্বারা বিভক্ত?
- ব্রাজিল ও বলিভিয়া
- যুক্তরাষ্ট্র ও কানাডা
- জার্মানি ও পোল্যান্ড
- মিশর ও সুদান
বাংলাদেশ কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য (CEDAW) দূরীকরণ সনদে সম্মতি জানায়?
- ১০ ডিসেম্বর ১৯৮৪
- ৬ নভেম্বর ১৯৮৪
- ৫ আগস্ট ১৯৮৫
- ২ ফেব্রুয়ারি ১৯৮৭
যুক্তরাষ্ট্রের পরিচালিত 'অপারেশন মিডনাইট হ্যামার' ইরানে কবে হামলা করে?
- ২০ জুন ২০২৫
- ২১ জুন ২০২৫
- ২২ জুন ২০২৫
- ২৩ জুন ২০২৫
ইরানের ফর্দো (Fordow) পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত?
- ইসফাহান
- ইলাম
- বুমেহর
- আলবোজ
আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি?
- ইরাক
- চীন
- রাশিয়া
- পাকিস্তান
'The One Big Beautifull Bill Act' এ USA হতে remittance প্রেরণ করতে কী পরিমাণ কর ধার্য করা হয়েছে?
- ৫%
- ৩%
- ১%
- ২%
কিয়োটো প্রটোকলের বিষয়বস্তু কী?
- ওজোনস্তরের ক্ষয় হ্রাস
- জৈব নিরাপত্তা
- জীববৈচিত্র্যের সুরক্ষা
- গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস
বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
- ৫ জুন
- ২২ এপ্রিল
- ৬ জুলাই
- ৫ জুলাই
Climate Vulnerable Form (CVF) কবে প্রতিষ্ঠিত হয়?
- ২০০৮
- ২০০৯
- ২০১১
- ২০১০
ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি কবে সম্পাদিত হয়?
- ১৯৬০
- ১৯৬৬
- ১৯৭৪
- ১৯৭৫
UNOPS এর পূর্ণরূপ কী?
- United Nations Organization for Peace and Security
- United Nations Office for Public Service
- United Nations Office for Project Service
- United Nations Operations and planning system
বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি?
- EU
- WTO
- RCEP
- AU
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন (পূর্বতন UNWTO) এর সদর দপ্তর কোথায়?
- তুরিন, ইতালি
- মাদ্রিদ, স্পেন
- প্যারিস, ফ্রান্স
- ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
কোন দেশটি OPEC এর সদস্য নয়?
- ইন্দোনেশিয়া
- নাইজেরিয়া
- বাংলাদেশ
- গ্যাবন
বাংলাদেশের দীর্ঘতম স্থলসীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে?
- মেঘালয়
- আসাম
- পশ্চিমবঙ্গ
- ত্রিপুরা
প্রতি ৩০° দ্রাঘিমার স্থানান্তরে সময়ের ব্যবধান কত মিনিট হয়?
- ১৫ মিনিট
- ৩০ মিনিট
- ৬০ মিনিট
- ১২০ মিনিট
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডরের মাঝখানে?
- মালাক্কা ও হরমুজ প্রণালী
- হরমুজ ও পক প্রণালী
- সুয়েজ খাল ও জিব্রাল্টার প্রণালী
- জিব্রাল্টার ও বসফরাস প্রণালী
হিমালয় পর্বতমালার উদ্ভব কোন দুটি টেকটোনিক প্লেটের সংঘর্ষে হয়েছে?
- ইউরেশিয়ান ও আফ্রিকান
- ইন্দোঅস্ট্রেলিয়ান ও ইউরেশিয়ান
- আমেরিকান ও ইউরেশিয়ান
- প্যাসিফিক ও ইন্দোঅস্ট্রেলিয়ান
সঠিক উত্তর: বাতিল করা হয়েছে
ব্যাখ্যা দেখুন
Live MCQ Analytics™:
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর অবস্থান করে?
- ট্রপোমণ্ডল
- থার্মোমণ্ডল
- স্ট্র্যাটোমণ্ডল
- মেসোমণ্ডল
ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে পুরাতন শিলা গঠন পাওয়া যায়?
- সিলেট
- দিনাজপুর
- পার্বত্য চট্টগ্রাম
- মধ্যভাগের উচ্চভূমি
কনরাড বিযুক্তি ভূ-অভ্যন্তরের কোন স্তরসমূহের মাঝে অবস্থান করে?
- সিয়াল ও সিমা
- অশ্বমণ্ডল ও গুরুমণ্ডল
- গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল
- সিমা ও অশ্বমণ্ডল
বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি?
- চুনাপাথর
- কাঁচবালি
- কয়লা
- খনিজ লবণ
এল নিনো বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক আবহাওয়ায় কীভাবে প্রভাব ফেলে?
- শীতকালীন তাপমাত্রা বৃদ্ধি
- বর্ষার বৃষ্টিপাতের ধরনে অনিয়ম সৃষ্টি করে
- গ্রীষ্মকালীন তাপমাত্রা কমায়
- ঘূর্ণিঝড় বৃদ্ধি পায়
বাংলাদেশের 'দুর্যোগ ব্যবস্থাপনা আইন' কবে প্রণীত হয়?
- ২০০৫
- ২০০৮
- ২০১২
- ২০১৫
তরঙ্গের বেলায় কোন্টি সত্য?
- তড়িৎ চৌম্বকতরঙ্গ আলোর বেগে গমন করে
- শব্দতরঙ্গ একধরনের তড়িৎ চৌম্বকতরঙ্গ
- সকল তরঙ্গেই প্রতিফলন-প্রতিসরণ হয় না
- তরঙ্গবেগ হলো এর কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত
হিগের কণার (Higgs Particle) প্রকৃতির সাথে কোন বাংলাদেশি বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে?
- স্যার জগদীশ চন্দ্র বসু
- সত্যেন্দ্র নাথ বসু
- প্রফেসর জামাল নজরুল ইসলাম
- ড. কুদরত-ই-খুদা
কোন্ গ্যাস গ্রিন হাউস ইফেক্ট ঘটায়?
- হাইড্রোজেন
- নাইট্রোজেন
- অক্সিজেন
- মিথেন
বিরল ভূতল খনিজ (Rare-Earth Minerals) সম্পর্কিত কোন তথ্যটি সঠিক?
- এর মধ্যে ১৫টি ধাতু রয়েছে
- লিথিয়াম এই খনিজের মধ্যে অন্যতম সদস্য
- এর অসাধারণ চৌম্বক ধর্ম রয়েছে
- ইউক্রেন এ খনিজ উৎপাদনে শীর্ষ অবস্থানে আছে
কোন ধাতু পানিতে ফেললে আগুন ধরে যায়?
- সোডিয়াম
- ম্যাগনেসিয়াম
- রেডিয়াম
- ইউরেনিয়াম
EPI-এর পূর্ণরূপ কী?
- Extended Program on immunization
- Expanded program on immunization
- Essential polio immunization
- Extended pediatric immunization
কোন স্পেস টেলিস্কোপ ২০২১ সালে হাবল টেলিস্কোপের স্থলাভিষিক্ত হয়?
- জেমস ওয়েব
- পাথ ফাইন্ডার
- স্পিটজার
- জন কেপলার
QR কোডে ব্যবহৃত হয় -
- তড়িৎ চৌম্বকত্ব
- রেডিও ফ্রিকুয়েন্সি
- কোয়ান্টাম কম্পিউটিং
- অপটিক্যাল রিডিং
ইথার সম্বন্ধে কোনটি মিথ্যা?
- এটি একটি রাসায়নিক তরল পদার্থ
- এটি একটি কাল্পনিক মাধ্যম যা মহাবিশ্বে সর্বত্র বিরাজমান ছিল
- এ মাধ্যম ছাড়া তাড়িৎ চৌম্বক তরঙ্গ সঞ্চালন সম্ভব নয়
- এ কাল্পনিক মাধ্যমটির স্থিতিস্থাপক ধর্ম ছিলো
আল্ট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত?
- ০.০১-০১ মেগাহার্জ
- ০১-১০ মেগাহার্জ
- ১০-২০ মেগাহার্জ
- ২০-৩০ মেগাহার্জ
কোনটি শরীরে নাইট্রোজেন সরবরাহ করে?
- খনিজ লবণ
- ভিটামিন
- স্নেহ
- আমিষ
হাইড্রোজেন বোমায় ক্রিয়া করে-
- ফিশন বিক্রিয়া
- ফিউশন বিক্রিয়া
- ফিশন ও ফিউশন উভয়টিই
- সাধারণ রাসায়নিক বিক্রিয়া
কোন গ্রহে 'Curiosity' মহাকাশযানটি প্রেরণ করা হয়?
- শনি
- মঙ্গল
- বৃহস্পতি
- ইউরেনাস
ফিটকিরিতে কত অণু পানি থাকে?
- ২৪
- ১৫
- ০৭
- ০৫
'Necessary evil' কোনটি?
- প্রস্বেদন
- অভিস্রবন
- ব্যাপন
- শোষণ
একটি কম্পিউটারের প্রোসেসর ক্লক স্পিড ৪.০০ গিগা হার্জ হলে এর ক্লক মাইকেল টাইম কত?
- ২.৫ ন্যানো সেকেন্ড (ns)
- ২.৫ মাইক্রো সেকেন্ড (ms)
- ৪ (ms)
- ৪ (ns)
Precision Agriculture এ সাধারণত নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
- ইনফ্রা রেড ইমেজিং
- আই.ও.টি (IoT), সেন্সর
- তার মাধ্যম সম্পন্ন নেটওয়ার্ক
- ও.এল.ই.ডি (OLED) ডিসপ্লে
অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমোরি ব্যবহার করা হয়-
- অনেক বেশি ডেটা সংরক্ষণের জন্য
- ক্লাউডে ডেটা সংরক্ষণের জন্য
- সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করে RAM বাড়াতে
- এক্সটারনাল মেমোরি সংযোগের জন্য
কম্পিউটার সিস্টেমের বেঞ্চমার্কিং করা হয় কী পরিমাপের জন্য?
- সিস্টেমের দাম
- সিস্টেমের কর্ম ক্ষমতা (Performance)
- শুধু বিদ্যুৎ শক্তি খরচের পরিমাণ
- স্টোরেজের ধারণ ক্ষমতা
নিচের কোন ডিভাইসটি প্রধানত এম্বেডেড সিস্টেম ব্যবহৃত হয়?
- রাউটার
- সুপার কম্পিউটার
- হাই-অ্যান্ড সার্ভার
- মাইক্রোকন্ট্রোলার
ই-কমার্সে সুরক্ষিত অনলাইন লেনদেনে প্রধানত কোন প্রটোকল ব্যবহৃত হয়?
- DHCP
- SMTP
- HTTPS
- ARP
বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য নিচের কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?
- রাউটার
- সুইচ
- ব্রিজ
- হাব
ক্লাউড কম্পিউটিং এর কোন মডেলটি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রোগ্রামারদেরকে প্লাটফর্ম সরবরাহ করে?
- laaS
- SaaS
- PaaS
- DaaS
একটি কম্পিউটার সিস্টেমে (১১০০১০১১)২ বাইনারি সংখ্যাটির মান ডেসিমেল এ কত হবে?
- - ৫২
- - ৫৩
- ২০৩
- উপরের সবকটি হতে পারে
কোন CPU আর্কিটেকচার স্মার্টফোনে বেশি ব্যবহৃত হয়?
- X86
- X64
- Qualcomm
- RISC
কম্পিউটার টার্ন অন এর সময় সঠিক অর্ডার নিচের কোনটি?
- POST → Kernel → Bootloadeer
- Kernel → POST → Bootloadeer
- Kernel → Bootloadeer → POST
- POST → Bootloadeer → Kernel
কোন ধরনের Storage Device সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন?
- HDD
- Floppy Disk
- SSD
- SSHD
ধরা যাক Algorithm A এর running time O(n2) এবং Algorithm B এর running time O(n) । তাহলে নিচের কোনটি সবচেয়ে সঠিক?
- Algorithm A, Algorithm B এর চেয়ে ধীর গতির
- Algorithm A, Algorithm B এর চেয়ে দ্রুত গতির
- Algorithm A, Algorithm B এর চেয়ে asymptotically ধীর গতির
- Algorithm B সর্বদা Algorithm A এর চেয়ে দ্রুত চলে
LLM চালানোর জন্য নিম্নোক্ত কম্পিউটারের কোন যন্ত্রাংশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
- RAM
- Processor
- Graphics Card
- Storage Device
Quantum Computing এর জনক কাকে মনে করা হয়?
- David Deutsch
- Richard Feynman
- Paul Benloff
- Alexei Kitaev
ব্যাখ্যা দেখুন
প্রশ্ন ১৬১.
ক)
খ)
গ)
ঘ)
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
- 20%
- 25%
- 21%
- 16%
100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
- 10.05 টাকা
- 11.05 টাকা
- 12.05 টাকা
- 13.05 টাকা
যদি x = √5 + √3 হয়, তবে এর মান কত?
- 18√5
- 22√5
- 28√5
- 32√5
|x - 5| < 2, x ∈ IN অসমতাটির সমাধান সেট কোনটি?
- (3, 7)
- [3, 7]
- {4, 5, 6}
- {3, 4, 5, 6, 7}
যদি 5x3 - 2x2 + x + k = 0 এর একটি উৎপাদক (x - 3) হয়, তাহলে k এর মান কত?
- 50
- 60
- - 120
- - 60
নিচের সিরিজের ফাঁকা যায়গায় কোন সংখ্যা হবে? 243, 81, ___ , 9, 3, 1
- 9
- 27
- 12
- 6
যদি logx324 = 4 হয়, তবে x এর মান কত?
- 3√2
- 4√2
- 5√2
- √2
একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9, তাহলে ধারাটির দশম পদ কত?
- 1/3
- 1/525
- 1/729
- 1/615
একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সে.মি. হলে, ঐ বৃত্তের ক্ষেত্রফল কত?
- π
- 2π
- √2π
- 2√2π
4 জন তাঁতী 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। একই হারে 8 জন তাঁতী 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে?
- 8টি
- 12টি
- 16টি
- 20টি
(0, 0) এবং (3, 3) বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি?
- y = x
- y = 3x
- y = x + 3
- y = 3x + 3
যদি nC12 = nC8 হয়, তবে 22Cn এর মান কত?
- 230
- 231
- 232
- 233
ব্যাখ্যা দেখুন
Live MCQ Analytics™:
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
A = {x ∈ IN : 2 < x ≤ 6} এবং B = {x ∈ IN : x জোড় সংখ্যা এবং x ≤ 8} হলে A ∩ B এর মান কত?
- {3, 2}
- {4, 6}
- {5, 6}
- {4, 8}
একটি ব্যাগে 2টি লাল, 3টি সবুজ এবং 2টি নীল বল আছে। যদি দৈবভাবে 2টি বল নেওয়া হয়, তাহলে বল দুটির কোনটিই নীল না হওয়ার সম্ভাবনা কত?
- 10/21
- 11/21
- 2/7
- 5/7
Seed : Sapling :: Egg : ?
- Omlette
- Chicken
- Yolk
- Chick
যদি MFNPO অর্থ 'Lemon' হয়, তবে NBOHP অর্থ কী?
- Mango
- Table
- Light
- Shirt
প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করুন?
- ১৫
- ১৬
- ৭
- ৯
কোনটি প্রশ্নবোধক চিহ্নের স্থলাভিষিক্ত হবে?
- ১৮
- ১২
- ৯
- ৬
পানিতে প্রদত্ত প্রতিচ্ছবিগুলোর সাথে কোনটি ইংরেজিতে একটি শব্দের সাথে সাদৃশ্যপূর্ণ?
- ২৮ মাইল
- ২৪ মাইল
- ২১ মাইল
- ২০ মাইল
পাঁচজন ব্যক্তি গোল হয়ে বসে আছে এবং মাঝখানে তাকিয়ে তাস খেলছে। রাজিবের বামদিকে রয়েছে মুকুল, বিজয় রয়েছে অনিক ও নুরুলের মাঝখানে এবং অনিকের ডান দিকে। তাহলে নুরুলের ডান দিকে কে রয়েছে?
- অনিক
- বিজয়
- মুকুল
- রাজিব
A যদি B এর সাথে খাপখায় যেমনভাবে C, D এর সাথে, তাহলে নিচের জোড়াগুলোর মধ্যে কোন জোড়া যুক্তিযুক্তভাবে খাপ খায়?
- পাখিকে যেমন দৌড়াতে হয়, মাছকে তেমন সাঁতার কাটতে হয়
- আঁধারের বিপরীত যেমন উজ্জল, তেমনি নীরবতার বিপরীত হলো উচ্চশব্দ
- খাদ্য যেমন খাবারের জন্য, পানি তেমনি পান করার জন্য
- রঙ যেমন ছায়াযুক্ত হয়, গতি তেমনি দ্রুত হয়
হাত, চোখ ও মস্তিষ্কের কার্যাবলি এতটাই ______ যে শৈশব কালের প্রথম দিকে হাতের ব্যবহার সম্পূর্ণ ______ বিকাশকে ত্বরান্বিত করতে সাহায্য করে। উপরের ফাঁকা যায়গাগুলো নিম্নে উল্লিখিত জোড়াশব্দ দিয়ে পূরণ করুন।
- অপরিবর্তনীয় - বুদ্ধিসম্পর্কিত
- রহস্যময় - মনস্তাত্ত্বিক
- নিয়ন্ত্রিত - কিশোর
- ঘনিষ্টভাবে যুক্ত - প্রত্যক্ষণমূলক
নিম্নে উল্লিখিত শব্দগুলোর মধ্যে কোন বানানটি সঠিক খুঁজে বের করুন?
- Randezvos
- Rendezvous
- Rondezvous
- Rendavous
একটি গিয়ার ট্রেনে তিনটি গিয়ার আছে, গিয়ার 'এ' এর ১২টি দাঁত, গিয়ার 'বি' এর ৩৬টি দাঁত, এবং গিয়ার 'সি' এর ২৪টি দাঁত আছে। যদি গিয়ার 'এ' কে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে ঘোরানো হয়, তাহলে গিয়ার 'সি' কোন দিকে ঘুরবে?
- ঘড়ির কাঁটার দিকে
- ঘড়ির কাঁটার বিপরীত দিকে
- স্থির
- একেবারে ঘুরবে না
যখন দুটি বস্তুর সংঘর্ষ হয় এবং তারা একসাথে লেগে থাকে, তখন তাকে কোন ধরনের সংঘর্ষ বলে?
- স্থিতিস্থাপক সংঘর্ষ
- প্লাস্টিক সংঘর্ষ
- অস্থিতিস্থাপক সংঘর্ষ
- ঘর্ষনীয় সংঘর্ষ
নিচের ছবিগুলোর পাশের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
- ১
- ২
- ৩
- ৪
পৃথিবীর কক্ষপথের বিভিন্ন বিন্দু থেকে দেখলে কোন ঘটনার কারণে একটি নক্ষত্রের অবস্থানের আপাত পরিবর্তন ঘটে?
- ডপলার ইফেক্ট
- রেডশিক্ট
- কসমিক
- প্যারালেক্স
প্রশ্নবোধক চিহ্নিত ঘরে কোন সংখ্যাটি বসবে?
- ৪
- ৫
- ৬
- ৭
নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান?
- স্বজনপ্রীতি
- সাম্প্রদায়িকতা
- দরিদ্রতা
- দক্ষতা
উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি?
- উদ্দেশ্য
- ফলাফল
- প্রক্রিয়া
- উপরের সবগুলো
জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে- এ বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
- অনুচ্ছেদ-২১
- অনুচ্ছেদ-১৮
- অনুচ্ছেদ-২৮
- অনুচ্ছেদ-২৬
'সরকারি নিয়োগ-লাভে সুযোগের সমতা'-বিষয়টি সংবিধান মতে-
- নৈতিক বিষয়
- মানবাধিকার
- মৌলিক অধিকার
- নিয়োগ ও কর্মের শর্ত
মানুষের মধ্যে সামাজিক মূল্যেবোধ গড়ে উঠে-
- আইনের বাধ্যবাধকতার মাধ্যমে
- সামাজিকীকরণের মাধ্যমে
- অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে
- উচ্চমানের প্রযুক্তি অনুসরণের মাধ্যমে
বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি-
- মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা
- মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা
- প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা
- উপরের সবকটি
সুশাসন বিষয়ক ধারণাটি প্রথম কোন খ্রিষ্টাব্দে একটি আন্তর্জাতিক সংস্থা তাদের রিপোর্টে বিস্তারিতভাবে তুলে ধরে-
- ১৯৯০ খ্রিষ্টাব্দে
- ২০০৫ খ্রিষ্টাব্দে
- ১৯৯২ খ্রিষ্টাব্দে
- ২০০২ খ্রিষ্টাব্দে
সুশাসন বিষয়ক ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রথম তাদের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরে-
- ইউএনডিপি
- বিশ্বব্যাংক
- ইসলামি উন্নয়ন ব্যাংক
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয়?
- ৩১ জানুয়ারি ২০০৩
- ৩১ অক্টোবর ২০০৬
- ৩১ অক্টোবর ২০০৩
- ২১ ফেব্রুয়ারি ২০০৮
৭ আগস্ট ২০২৪ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষরকারী দেশের সংখ্যা-
- ১৯২টি
- ১০৯টি
- ১৯০টি
- ১৯১টি
মন্তব্য
মন্তব্য লোড হচ্ছে…
মন্তব্য করতে লগইন করুন
এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন; মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।