হোমFeatureOffline Section

Offline Section

Offline Section

Live MCQ Offline Section: ইন্টারনেট ছাড়াই চলবে পড়াশোনা ও পরীক্ষা

Live MCQ অ্যাপের অন্যতম কাঙ্ক্ষিত আপডেট Live MCQ Offline Section! অনেক সময় ইন্টারনেট না থাকা বা দুর্বল সংযোগের কারণে প্রস্তুতি থেমে যায়। কিন্তু Live MCQ অ্যাপে নেট না থাকলেও পড়াশোনা ও পরীক্ষা দুটোই চলবে নিরবচ্ছিন্নভাবে!

📴 কিভাবে ব্যবহার করবেন Offline Section?

অ্যাপের হোমপেজে “Exam Section” বাটনের ঠিক নিচেই দেখতে পাবেন “Offline Section বার”।

📶 শুরুতে ইন্টারনেট সংযোগ থাকা অবস্থায় (Wi-Fi বা মোবাইল ডাটা ব্যবহার করে) অফলাইন ডাটাবেজটি একবার ডাউনলোড করে নিন। তারপর থেকে যেকোনো সময়, যেকোনো জায়গায়, একদম অফলাইনে পড়াশোনা করতে ও পরীক্ষা দিতে পারবেন।

✅ অফলাইন সেকশনে বর্তমানে দুইটি ফিচার যুক্ত করা হয়েছে:

  • টপিকগুরু সেকশন
  • এক্সাম সেকশন

চলুন, দুইটি ফিচারের বিস্তারিত জেনে নিই।

❑ টপিকগুরু সেকশন: অফলাইনেই টপিকগুরুর সব তথ্য

*️⃣ মাল্টি-ফিল্টার অপশন

এখন অফলাইনে থাকলেও প্যাকেজ অনুযায়ী Topic Guru’র সব তথ্য ও প্রশ্নে পূর্ণ Access থাকবে। সঙ্গে থাকছে একদম নতুন স্মার্ট মাল্টি-ফিল্টার অপশন, যাতে পড়াশোনা হবে আরও নির্দিষ্ট ও সুবিধাজনক।
➝ এই ফিচারের মাধ্যমে আপনি বিষয়ভিত্তিক, জব ক্যাটেগরি ও ফ্যাকাল্টি-ভিত্তিকভাবে প্রশ্ন বাছাই করতে পারবেন। অর্থাৎ, চাইলে শুধু বাংলা, শুধু BCS, বা শুধু IBA ফ্যাকাল্টি—এভাবে যেকোনো নির্দিষ্ট এক বা একাধিক ফিল্টার সিলেক্ট করে একদম নিজের মতো করে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।
➝ অনলাইন ভার্সনে Topic Guru-তে জব ক্যাটেগরি বা ফ্যাকাল্টি অনুযায়ী ফিল্টার করা যায় না; প্রতিবার আলাদা আলাদা বাটনে যেতে হয়। কিন্তু Offline Section-এ এক জায়গা থেকেই সহজে সব ফিল্টার সিলেক্ট ও পরিবর্তন করা যাবে এক ক্লিকেই।

*️⃣ দুই মোডে পড়াশোনা

i) Reading Mode:
ব্যাখ্যাসহ উত্তর দেখা যাবে; স্পিড কন্ট্রোল ও অটো স্ক্রলসহ দ্রুত রিডিংয়ের সুবিধা।
ii) Practice Mode:
শুধু প্রশ্ন দেখা যাবে; তবে চাইলে উত্তর ও ব্যাখ্যাও দেখতে পারবেন এক ক্লিকে। এছাড়াও, প্রশ্নগুলোকে Favorite, Read বা Unread হিসেবে মার্ক করার সুবিধাও থাকছে Online ভার্সনের মতোই।

❑ এক্সাম সেকশন: ইন্টারনেট ছাড়াই পরীক্ষা

এখন প্যাকেজ অনুযায়ী আর্কাইভের সব এক্সাম অফলাইনেও দিতে পারবেন!

*️⃣ ইন্টারনেট ছাড়াই আপনার সর্বশেষ Synced আর্কাইভ থেকে পরীক্ষা দেওয়া, ফলাফল দেখা, প্রশ্ন মার্ক করা— সব কিছুই করা যাবে।

*️⃣ টপিকগুরুর সেকশনের মতো এখানেও থাকছে Read Mode ও Exam Mode; তাই রিভিশন বা পরীক্ষা, উভয়ই করতে পারবেন নির্বিঘ্নে।

✅ উল্লেখ্য, লাইভ এক্সাম দিতে যেহেতু নেট প্রয়োজন, তাই লাইভ এক্সাম দিতে আপনাকে নেট অন করতে হবে।

🌐 অফলাইন সুবিধা কেন গুরুত্বপূর্ণ

ইন্টারনেট থাকা অবস্থায় একবার অফলাইন কনটেন্ট ডাউনলোড করে রাখলেই—
💡 দেশের প্রত্যন্ত অঞ্চল বা দুর্বল নেটওয়ার্কযুক্ত এলাকাতেও এখন আর পড়াশোনা থেমে থাকবে না।
💡 নেট ছাড়াই পড়াশোনা, অনুশীলন ও পরীক্ষা দেওয়া যাবে।
💡 নিয়মিত ডেটা প্যাকেজ কিনতে না পারলেও প্রস্তুতি চলবে অবিরাম।
💡 সময় ও নেটওয়ার্ক উভয়ই বাঁচবে, গতি বাড়বে পড়াশোনায়।
💡 ঘরের বাইরে, যাত্রাপথে বা অন্য যেকোনো অবসরে সহজেই কিছুক্ষণ প্র্যাকটিস করে নিতে পারবেন, ইন্টারনেটের অভাবে থেমে থাকতে হবে না।

🔜 শিগগিরই আসছে আরও ফিচার
Live MCQ টিম খুব শিগগিরই অফলাইন সেকশনে আরও কিছু অভিনব টুল যোগ করতে যাচ্ছে, যাতে ইউজাররা নেট ছাড়াই আরও উন্নত ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা পেতে পারেন।

🚀 Live MCW অ্যাপে নেটওয়ার্কের বাইরেও পড়াশোনা ও পরীক্ষায় অংশ নিন পুরোদমে! 🌤️
📴 অফলাইন ফিচারে প্রস্তুতি চলবে নির্বিঘ্নে, সবসময়, সবখানে।

📲 এখনই Play Store বা App Store থেকে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

রেটিং ৪.৬
Rated 4.5 out of 5

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।