💥 Live MCQ অ্যাপের My Section ⎯ পছন্দমতো চাকরির প্রস্তুতি বাটন নিয়ে সাজানো স্মার্ট ড্যাশবোর্ড!
চাকরিরপ্রার্থীদের প্রস্তুতি পর্বকে আরও লক্ষ্যভিত্তিক ও স্মার্ট করতে Live MCQ অ্যাপে রয়েছে কার্যকরী ফিচার— My Section। গুরুত্বপূর্ণ ফিচারটির মূল লক্ষ্য ইউজার ফোকাস ও রিভিশন স্পিড উন্নত করা।
🔹 My Section কী?
My Section হলো Live MCQ অ্যাপের একটি কাস্টমাইজড ড্যাশবোর্ড, যেখানে আপনি শুধু আপনার প্রয়োজনীয় পরীক্ষার বাটনগুলোই ড্যাশবোর্ডে আলাদা করে রাখবেন। অর্থাৎ প্যাকেজ অনুযায়ী বিসিএস, ব্যাংক ও অন্যান্য পরীক্ষার যেসব বাটনে আপনি নিয়মিত পরীক্ষা দিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন, সেগুলোই এখানে যুক্ত করে নিতে পারবেন।
🔹 কেন My Section দরকার?
ফোকাস ঠিক রেখে এবং নিজের সুবিধামতো গুছিয়ে পড়াশোনা করতে পারাটা চাকরির পরীক্ষা (job exam) প্রস্তুতিতে খুবই দরকারি একটা স্ট্রাটেজি। আপনারা জানেন, Live MCQ অ্যাপে বিভিন্ন ধরণের পরীক্ষার জন্য অন্তত ১০০+ পরীক্ষার বাটন যুক্ত করা আছে। স্বাভাবিকভাবেই, সব পরীক্ষা বা স্টাডিপ্ল্যান সবার জন্য উপযুক্ত বা দরকারি নয়। মোটাদাগে, একজন ব্যবহারকারীর একসাথে ৫–১০টির বেশি পরীক্ষার বাটন অনুসরণ করার প্রয়োজন হয় না।
একসাথে অনেক বাটন, অনেক পরীক্ষা ও অপশন আপনার মনোযোগ বিঘ্নিত করতে পারে, তৈরি হতে পারে প্রয়োজনীয় কনফিউশন। এই সমস্যা সমাধানের জন্যই যুক্ত করা হয়েছে ‘My Section’ ফিচারটি, যার ফলে Live MCQ অ্যাপে আপনার চাকরির প্রস্তুতিকে করে তোলে আরও লক্ষ্যভিত্তিক ও সময়-সাশ্রয়ী।
অর্থাৎ, My Section ব্যবহার করলে—
- অপ্রয়োজনীয় বাটন বাদ দিয়ে পরিষ্কার ও ফোকাসড ড্যাশবোর্ড পাওয়া যায়
- নির্দিষ্ট চাকরির পরীক্ষা খুঁজতে সময় নষ্ট হয় না
- এক ক্লিকে কাঙ্ক্ষিত পরীক্ষায় পৌঁছানো যায়
- রিভিশন ও নিয়মিত অনুশীলনের গতি বেড়ে যায়
- অন্যান্য পরীক্ষার বাটনের কারণে মনোযোগ বিঘ্নিত হয় না
🔹 কীভাবে ব্যবহার করবেন?
- অ্যাপের হোমপেজের নিচের প্যানেল থেকে My Section বাটনে যান
- আপনার প্রয়োজন অনুযায়ী পরীক্ষার বাটনগুলো সিলেক্ট করে নিন
- নির্বাচিত বাটনগুলো নিয়ে তৈরি হবে আপনার নিজস্ব Customised ‘Exam Section’
- এরপর সরাসরি সেখান থেকেই পরীক্ষা, রিভিশন ও প্রস্তুতি চালিয়ে যান
📲 এবার থেকে Live MCQ অ্যাপে My Section ব্যবহার করে নিজের মতো করে প্রস্তুতি সাজান।



