Central Job Solution: চাকরির পরীক্ষায় কমন পাওয়ার সবচেয়ে সহজ উপায়
চাকরির পরীক্ষার প্রস্তুতিতে বিগত সালের প্রশ্ন বা Job Solution সমাধান করা অন্যতম কার্যকর উপায়। কারণ প্রায় সব নিয়োগ পরীক্ষা—বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ বা ৯ম–২০তম গ্রেড—সবক্ষেত্রেই আগের পরীক্ষার প্রশ্ন থেকে হুবহু বা আংশিক পরিবর্তিত প্রশ্ন আসে। এমনকি, শুধু জব সল্যুশন সমাধান করেই অনেক সময় ৩৫–৪০% কমন পাওয়া যায়।
এই আপনাদের চাকরির প্রস্তুতিকে সহজ ও নির্ভুল করতে Live MCQ অ্যাপ এনেছে Central Job Solution (সেন্ট্রাল জব সল্যুশন) ফিচার। এতে আছে নির্ভরযোগ্য রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ বিগত বছরের অসংখ্য MCQ প্রশ্নত্তোর।
ফিচারটি কেন প্রয়োজন
অ্যাপের Exam Section-এর জব সল্যুশন বাটনে বিভিন্ন চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর মূল প্রশ্নে এবং আর্কাইভ থেকে যেকোনো সময় পূর্বের পরীক্ষায় অংশ নিতে পারবেন। এক্ষেত্রে অনেক বাটনের মধ্যে খুঁজে নির্দিষ্ট কোন পরীক্ষা বা Live MCQ টিমের ডিজাইন অনুসারে জব সল্যুশন রিভিশনের পরীক্ষা দিতে হয়। তবে Central Job Solution—এ এক জায়গায় বিগত সকল চাকরির জব সল্যুশন পেয়ে যাবেন এবং নিজের পছন্দমতো পরীক্ষা দিতে পারবেন।
সেন্ট্রাল জব সল্যুশনের সুবিধা
১. এখানে বিসিএস প্রশ্ন সমাধান (BCS Job Solution), ব্যাংক নিয়োগ প্রস্তুতি, NTRCA জব সল্যুশন, প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিগত সালের প্রশ্ন ব্যাখ্যাসহ দেওয়া থাকবে, যা থেকে ৩৫–৪০% পর্যন্ত কমন পাওয়ার সম্ভাবনা
২. সব প্রশ্নে অথেনটিক রেফারেন্স ও ব্যাখ্যাসহ সমাধান। ভুল তথ্য বা পুরনো গাইড নয়—Live MCQ টিম যাচাই করে সমাধান ও ব্যাখ্যা যুক্ত করে।
৩. সব ধরনের চাকরির পরীক্ষার সল্যুশন এক জায়গায় পাওয়া যাবে। তাই বিভিন্ন বাটনে খুঁজে বেড়ানোর ঝামেলা নেই।
৪. এখানে বিগত বছরের অসংখ্য চাকরির প্রশ্ন থেকে নিজের সুবিধামতো সময়ে যত ইচ্ছা তত পড়াশোনা করতে পারবেন। এখানে কন্ট্রোল সম্পূর্ণ আপনার হাতে।
৫. শুধু পড়াশোনা নয়, পড়া যাচাইয়ের জন্য পরীক্ষাও সরাসরি এই বাটন থেকেই দিতে পারবেন।
৬. যেকোনো একটি প্রিমিয়াম প্যাকেজে সবগুলো বাটনের পরীক্ষা দিতে পারবেন।
সেন্ট্রাল জব সল্যুশন কিভাবে ব্যবহার করবেন
- অ্যাপের প্রিমিয়াম সেকশন (Premium Section) থেকে Central Job Solution-এ যান;
- যেকোনো পরীক্ষার বাটন থেকে প্রশ্ন ও ব্যাখ্যা পড়ুন;
- চাইলে ওই সেট থেকেই পরীক্ষা দিন;
- Checked/Unchecked দেখুন—কোনগুলো পড়া হয়েছে;
- Attended/Unattended Filter দিয়ে নতুন-পুরনো প্রশ্ন বেছে পরীক্ষা দিন;
- Search Bar–এ নাম লিখেও দ্রুত নির্দিষ্ট পরীক্ষা খুঁজে নিতে পারেন;
- এই পরীক্ষার ফলাফল সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন।
যেসব জব সল্যুশনের প্রশ্ন পাওয়া যাবে
এতে রয়েছে মোট ৬টি আলাদা বাটন।
১. বিসিএস জব সল্যুশন [১০–৪৯তম বিসিএস প্রিলিমিনারির সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা]
২. ব্যাংক প্রস্তুতি জব সল্যুশন [BIBM–সহ সকল ফ্যাকাল্টির ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন]
৩. প্রাথমিক শিক্ষক নিয়োগ জব সল্যুশন
৪. শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন
৫. ৯ম–১৩তম গ্রেড জব সল্যুশন
৬. ১৪তম–২০তম গ্রেড জব সল্যুশন
উল্লেখ্য, সব বাটনেই ভবিষ্যতের নতুন পরীক্ষার প্রশ্ন যুক্ত হতে থাকবে।
এক জায়গায় সংগঠিত বিগত বছরের প্রশ্ন, যাচাই করা ব্যাখ্যাসহ সমাধান, এবং নিজের মতো করে পরীক্ষা দেওয়ার সুবিধা—এসব মিলিয়ে Central Job Solution হলো চাকরির প্রস্তুতির অন্যতম কার্যকর ও সময়-সাশ্রয়ী ফিচার।



